রবিবার, আগস্ট ৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া ‘প্রায় নিশ্চিত’

আগস্ট ৯, ২০২৬
A A
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া ‘প্রায় নিশ্চিত’
Share on FacebookShare on Twitter

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার নাম চূড়ান্ত করেছেন বলে সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ বিএনপি নেতা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা ও মন্ত্রিসভার সদস্য বলেন, দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে মির্জা ফখরুলের নাম প্রায় নিশ্চিত করা হয়েছে। দীর্ঘদিনের এই বিএনপি মহাসচিবকেই দলটি রাষ্ট্রপতি পদে দেখতে চায় বলেও তিনি জানান।

তবে এ বিষয়ে বিএনপির আরও কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার পূর্ণ এখতিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে। এ বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যদিও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক নেতা ফখরুলের নাম চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন থেকে দলের পক্ষ থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে ফরম সংগ্রহ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানকে দেওয়া হয়। জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সংসদ সদস্যদের সমর্থনে দলীয় প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে সংসদীয় সমীকরণে বড় কোনো পরিবর্তন হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এরপর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সংঘাতের অবসান চান ট্রাম্প, শর্ত কেবল হরমুজ প্রণালী উন্মুক্ত করা

আগস্ট ৯, ২০২৬
প্রধান সংবাদ

চাকরি পেলেন জুলাইয়ে শহিদ ও আহত পরিবারের ১০ সদস্য

আগস্ট ৯, ২০২৬
প্রধান সংবাদ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের সঙ্গে সংঘাতের অবসান চান ট্রাম্প, শর্ত কেবল হরমুজ প্রণালী উন্মুক্ত করা

আগস্ট ৯, ২০২৬

মাদক কারবারিদের ধরতে পুরস্কার ঘোষণা বিএনপি নেতার

আগস্ট ৯, ২০২৬

বিদ্যুৎ নিয়ে সমালোচনা করায় বিচারকের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, এজলাসে ভাঙচুর

আগস্ট ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version