সোমবার, আগস্ট ১০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

সমু‌দ্রে মাছ ধরতেও চাঁদা চান বিএনপি নেতা

আগস্ট ১০, ২০২৬
A A
সমু‌দ্রে মাছ ধরতেও চাঁদা চান বিএনপি নেতা
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর হেয়ার ও চর আগারা এলাকায় সরকারি ইজারা নেওয়া চরে বৈধভাবে ইলিশ শিকার করতে যাওয়া জেলেদের কাছে লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। রাঙ্গাবালী দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজালাল মীরের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে, যিনি স্থানীয়ভাবে উপজেলা বিএনপির সভাপতি আ. রহমান ফরাজীর অনুসারী হিসেবে পরিচিত।

ভুক্তভোগীদের অভিযোগ, চর হেয়ার ও চর আগারা এলাকায় ইলিশ মাছ ধরতে যাওয়া জেলেদের কাছে শাহজালাল মীর এককালীন ৬ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জেলেদের মারধর, জাল ও নৌকা আটকে রাখা এবং প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত ২২ জুলাই ব্যবসায়ী আ. আজিজ মাহমুদ বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জ থেকে সরকারি প্রয়োজনীয় রাজস্ব পরিশোধ করে চর হেয়ার ও চর আগারা এলাকাটি এক বছরের জন্য যৌথভাবে ইজারা নেন আ. আজিজ মাহমুদ ও আ. মান্নান ঢালী। এই ইজারার বৈধ মেয়াদ ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

ভুক্তভোগী হাসান গাজী ও রাজীব খান নামের জেলেরা জানান, তাঁরা বৈধ ইজারাদারদের অধীনে চরে মাছ ধরতে গেলে শাহজালাল মীরের একটি তথাকথিত ‘গুপ্ত বাহিনী’ তাদের ওপর চড়াও হয় এবং ৬ লাখ টাকা চাঁদা দাবি করে। রাজীব খান অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও শাহজালাল মীর একইভাবে প্রভাব খাটিয়ে চরটি নিজের অবৈধ দখলে রেখেছিলেন এবং বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি সেই একক দখলিস্বত্ব বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছেন।

মৎস্য ব্যবসায়ী আ. মান্নান ঢালী এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ইজারা নেওয়ার পর শাহজালাল মীরের দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় জেলেদের মারধর করে চর থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এলাকায় ‘সাগরের সন্ত্রাস’ নামে পরিচিত এই ব্যক্তিকে টাকা না দিয়ে সাধারণ জেলেরা নদীতে বা সাগরে কোনো জালই ফেলতে পারেন না। এর আগেও ২০২৫ সালের জুলাই মাসে একই চরে শাহজালাল মীর ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক দখলদারিত্ব চালিয়েছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে বিএনপি নেতা শাহজালাল মীর চাঁদা দাবি ও মারধরের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তবে তিনি স্বীকার করেন যে, এ বছর আ. আজিজ ও মান্নান ঢালী চরে মাছ ধরার সরকারি অনুমতিপত্র পেয়েছেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি টাকা দিয়ে চরে মাছ ধরেছেন এবং এবারও উপজেলা বিএনপির সভাপতি আ. রহমান ফরাজী তাঁকে চরে মাছ ধরতে বলেছেন এবং পরবর্তীতে একটি অনুমতিপত্র করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এই বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আ. রহমান ফরাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি পুরোপুরি এড়িয়ে যান এবং বলেন, চরের এই সংবেদনশীল বিষয় নিয়ে কোনো মন্তব্য করলে নতুন করে রাজনৈতিক সমালোচনার মুখে পড়তে হবে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন জানান, জেলেদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে অভিযুক্ত শাহজালাল মীরকে একাধিকবার থানায় ডেকে পাঠানো হলেও তিনি হাজির হননি। অন্যদিকে, চরমোন্তাজ রেঞ্জের কর্মকর্তা আবুল কালাম স্পষ্ট জানিয়েছেন, সরকারি রাজস্ব পরিশোধ করে বন বিভাগ থেকে যারা চরে মাছ ধরার বৈধ অনুমতিপত্র পেয়েছেন, আইনত কেবল তারাই সেখানে মাছ ধরার অধিকারী।

সম্পর্কিত খবর

বিএনপি

মাদক কারবারিদের ধরতে পুরস্কার ঘোষণা বিএনপি নেতার

আগস্ট ৯, ২০২৬
বাংলাদেশ

বিদ্যুৎ নিয়ে সমালোচনা করায় বিচারকের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, এজলাসে ভাঙচুর

আগস্ট ৯, ২০২৬
বাংলাদেশ

গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে আমরা রাষ্ট্রপতি নির্বাচনকে দায়িত্ব হিসেবে নিয়েছি

আগস্ট ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সমু‌দ্রে মাছ ধরতেও চাঁদা চান বিএনপি নেতা

আগস্ট ১০, ২০২৬

ইরানের সঙ্গে সংঘাতের অবসান চান ট্রাম্প, শর্ত কেবল হরমুজ প্রণালী উন্মুক্ত করা

আগস্ট ৯, ২০২৬

মাদক কারবারিদের ধরতে পুরস্কার ঘোষণা বিএনপি নেতার

আগস্ট ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version