Thursday, October 15, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

অছাত্রদের হলে থাকাকে বৈধ করে জাবিতে প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান জাকসুর

August 10, 2026
A A
অছাত্রদের হলে থাকাকে বৈধ করে জাবিতে প্রজ্ঞাপন জারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রত্ব শেষ হওয়ার পরও জাকসু ও হল সংসদের প্রতিনিধিদের মেয়াদকাল পর্যন্ত আবাসিক হলে থাকার বৈধতা দিয়ে জারি করা প্রশাসনিক প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। প্রজ্ঞাপনটিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা বাতিলেরও দাবি জানিয়েছেন জাকসু নেতারা।

রোববার (৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সাথে সরাসরি সাক্ষাৎ করে এই দাবি জানান জাকসু প্রতিনিধিরা। অছাত্রদের বিশেষ সুবিধা দিয়ে হলে থাকার এমন সিদ্ধান্ত জাবি ক্যাম্পাসে আবারও ক্ষতিকর ‘গণরুম-গেস্টরুম’ সংস্কৃতি ফিরিয়ে আনার পথ প্রশস্ত করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

সাক্ষাৎকালে জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম জানান, সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য আইন বা নিয়মের বাইরে গিয়ে কোনো প্রতিনিধিকে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন না। নতুন হলগুলোর নানা নির্মাণ ত্রুটি নিরসন কিংবা পুরোনো হলগুলো সংস্কারের মতো জরুরি কাজ বাদ দিয়ে, কারোর ব্যক্তিগত স্বার্থে তৈরি এমন প্রজ্ঞাপন নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়। সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই বিতর্কিত আদেশটি দ্রুত বাতিল করার জোরালো দাবি জানান তিনি।

একই সুর মিলিয়ে জাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসানও সব ধরনের বৈষম্যমূলক নীতি পরিহারের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের প্রকৃত সমস্যাগুলো সমাধানে উদ্যোগী না হয়ে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া অনুচিত। প্রশাসনকে আরও শিক্ষার্থীবান্ধব ও দায়িত্বশীল আচরণ নিশ্চিতের পরামর্শের পাশাপাশি জাবির সার্বিক একাডেমিক সংস্কার ও সড়ক প্রশস্তকরণের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিও জানান তিনি।

জাকসুর পক্ষ থেকে প্রজ্ঞাপন বাতিলের অনড় অবস্থানের পর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন। তিনি আশ্বাস প্রদান করেন যে, প্রজ্ঞাপনটি পুনর্বিবেচনার জন্য বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের আগামী প্রশাসনিক সভায় দ্রুত আলোচনা করা হবে এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

Related Posts

প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026
বাংলাদেশ

গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

October 14, 2026
আওয়ামী লীগ

চেন্নাইয়ের হাসপাতালে খুনি শামীম ওসমান: ভারতে প্রকাশ্যে জুলাই গণহত্যার আসামিদের অবাধ বিচরণ

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী

October 15, 2026

হুতিদের হামলায় সৌদি আরবের ভাবমূর্তি হুমকির মুখে, রিয়াদকে আর নিরাপদ মনে করছেন না প্রবাসীরা

October 15, 2026

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version