রবিবার, আগস্ট ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ভারতের পানির অধিকার শুধু ভারতের: স্বাধীনতা দিবসে মোদি

আগস্ট ১৬, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ১২তম ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর জন্য দিলেন দ্বিগুণ বার্তা। অর্থনীতিতে স্বস্তি আনার প্রতিশ্রুতি এবং সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করার সংকল্প। 

শুক্রবার সকালে প্রায় পৌনে ২ ঘণ্টার ভাষণে একদিকে দীপাবলির আগে জিএসটি সরলীকরণের ঘোষণা, অন্যদিকে কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ড ও ‘অপারেশন সিঁদুর’র প্রসঙ্গ টেনে পাকিস্তানকে কড়া বার্তা শোনালেন তিনি। ক্ষীপ্র কণ্ঠে বললেন, ভারতের পানির ওপর অধিকার শুধু ভারত এবং তার কৃষকদের।

মোদির ভাষণের শুরুতেই এদিন উঠে এলো অর্থনীতির প্রসঙ্গ। জানালেন, কেন্দ্রীয় সরকার পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনছে। নতুন কাঠামোতে কর দেওয়ার প্রক্রিয়া সহজ হবে, ব্যবসা-বাণিজ্যে জটিলতা কমবে এবং সর্বোপরি সাধারণ মানুষের ওপর থেকে করের চাপ কিছুটা হলেও লাঘব হবে। মোদির কথায়, এই দীপাবলিতে আমি আপনাদের জন্য দ্বিগুণ আনন্দের ব্যবস্থা করছি। আমরা নতুন প্রজন্মের জন্য জিএসটি সংস্কার আনছি। এর ফলে গোটা দেশের করের বোঝা কমবে।

ভাষণের মাঝামাঝি প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনার দিকেও দৃষ্টি ফেরান। পেহেলগাম হত্যাকাণ্ড ঘিরে পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তার অভিযোগ, সীমান্ত পেরিয়ে জঙ্গিরা সাধারণ মানুষকে ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করেছে- যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। সেই ক্ষোভ থেকেই ‘অপারেশন সিঁদুর’র সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, ২২ এপ্রিলের সেই হামলার পরে সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল কোথায়, কখন, কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে, তা সম্পূর্ণভাবে সেনাবাহিনী ঠিক করেছে। তার দাবি, যা করা হয়েছে, তা গত কয়েক দশকে হয়নি।

ভারতের কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় কোনো আপস হবে না বলে জানান মোদি। বলেন, মার্কিন প্রশাসনের চাপ ও বাণিজ্য চুক্তি বিষয়ে বলেন, ভারতের কৃষক, পশুপালক এবং মৎস্যজীবীর স্বার্থে কোনো অহিতকারী নীতি গ্রহণ করা হবে না। আমি দেওয়ালের মতো দাঁড়িয়ে তাদের রক্ষা করব। রাজনৈতিক দিক থেকেও শুক্রবারের ভাষণ ছিল তাৎপর্যপূর্ণ। লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার নিরিখে ইন্দিরা গান্ধীকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন নরেন্দ্র মোদি। টানা ১২ বার এই মঞ্চ থেকে ভাষণ দিয়ে তিনি এক ঐতিহাসিক রেকর্ড গড়লেন। তার আগে রয়েছেন শুধু জওহরলাল নেহরু। একইসঙ্গে টানা ১০৩ মিনিট বক্তব্য দিয়ে ভারতের ইতিহাসে দীর্ঘতম বক্তৃতার রেকর্ড করেন তিনি। স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে শুরু হওয়া এই ভাষণ শেষ হয় সকাল ৯টা ১৭ মিনিটে। এর মাধ্যমে মোদি তার আগের বছরের রেকর্ডও ভেঙে দেন, যখন তিনি ৯৮ মিনিট (১ ঘণ্টা ৩৮ মিনিট) বক্তব্য রেখেছিলেন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

প্রকাশ্যে এলো ইরানের নতুন শক্তিশালী অ্যান্টি-আর্মার ক্ষেপণাস্ত্র

আগস্ট ২৩, ২০২৬
আন্তর্জাতিক

শ্রম মাফিয়ার সাথে তারেক রহমানের গোপন বৈঠক: আবারও সিন্ডিকেটের কবলে শ্রমবাজার

আগস্ট ২২, ২০২৬
আন্তর্জাতিক

সন্তানের ওষুধ নিয়ে ঝগড়া, বাবাকে ডেকে এনে স্বামীকে পিটিয়ে হত্যা

আগস্ট ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রকাশ্যে এলো ইরানের নতুন শক্তিশালী অ্যান্টি-আর্মার ক্ষেপণাস্ত্র

আগস্ট ২৩, ২০২৬

নিজ দলের নেতাকে মারধর ও সিট দখলের অভিযোগ জাবিপ্রবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে

আগস্ট ২৩, ২০২৬

বিড়ালের মৃত্যু নয়, চাঁদা না দেয়ায় সেই চিকিৎসককে মারধর করেন ছাত্রদল নেতা

আগস্ট ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version