Thursday, October 15, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

বিএনপি পন্থীদের দিয়ে অ্যাডহক কমিটি গঠনের নয়া কৌশল, ব্যাহত শিক্ষার পরিবেশ

একের পর এক গঠন হচ্ছে অ্যাডহক কমিটি

August 17, 2026
A A
বিএনপি পন্থীদের দিয়ে অ্যাডহক কমিটি গঠনের নয়া কৌশল, ব্যাহত শিক্ষার পরিবেশ

দেশের স্কুল-কলেজ ও মাদরাসাগুলোর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখতে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে ভোটের মাধ্যমে শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি নির্বাচনের আইনি নিয়ম রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে নানা অজুহাতে নির্বাচন আটকে রেখে একের পর এক অ্যাডহক ও বিশেষ কমিটি গঠনের অভিযোগ উঠছে। বিশেষ পরিস্থিতি ও জরুরি অবস্থার দোহাই দিয়ে নিয়মিত কমিটির পরিবর্তে অনির্বাচিত কমিটি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার প্রবণতা বাড়ছে।

পতিত সরকারের আমল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক উপায়ে কমিটি গঠনের প্রক্রিয়া থমকে যায়। পরবর্তীতে জুলাই বিপ্লব-পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ও সব পরিচালনা কমিটি বাতিল করে ছয় মাস মেয়াদি অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। তবে বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পরও নির্বাচনের পথে না হেঁটে প্রবিধানমালার বিশেষ সুযোগ কাজে লাগিয়ে নতুন করে অ্যাডহক ও দীর্ঘমেয়াদি বিশেষ কমিটি গঠনের তৎপরতা অব্যাহত রয়েছে।

শিক্ষাবিদ, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবকদের একাংশের মতে, অ্যাডহক কমিটির সুযোগ নিয়ে দলীয়করণ, প্রভাব বিস্তার এবং প্রতিষ্ঠান দখলের নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। বর্তমানে ক্ষমতাসীন বিএনপি সমর্থিত রাজনৈতিক প্রভাবশালীরা এসব অ্যাডহক ও বিশেষ কমিটিতে যুক্ত হয়ে দলীয়করণ ও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। অনির্বাচিত ব্যক্তিদের হাতে পরিচালনা পর্ষদ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি বাড়ছে বলে দাবি করছেন ক্ষুব্ধ অভিভাবকরা।

এরই একটি বড় উদাহরণ রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। গত ২৫ জুলাই প্রতিষ্ঠানটির গভর্নিং বডি নির্বাচনের সব প্রস্তুতি শেষ হওয়া সত্ত্বেও ভোটগ্রহণের আগের রাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তা রহস্যজনকভাবে স্থগিত করা হয়। দীর্ঘদিন পার হলেও নতুন কোনো ভোটের তারিখ ঘোষণা না করায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচনপ্রার্থী ও সাধারণ অভিভাবকরা।

অন্যদিকে, দেশের সব দাখিল ও আলিম মাদরাসার মেয়াদোত্তীর্ণ অ্যাডহক কমিটি বাতিল করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের জরুরি নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনায় সভাপতি পদে প্রার্থী বাছাইয়ের জন্য তিনজনের তালিকা তৈরি করে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বোর্ডে পাঠানোর নিয়ম করা হয়েছে। তবে বোর্ডের এ সিদ্ধান্তের ফলে নিয়মিত নির্বাচিত কমিটি গঠনের প্রক্রিয়া আরও পিছিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অ্যাডহক কমিটির এই দীর্ঘসূত্রতা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, বিশেষ পরিস্থিতি ছাড়া ছয় মাসের বেশি অ্যাডহক কমিটি রাখার নিয়ম নেই। নিয়মিত নির্বাচিত কমিটির দিকেই যেতে হবে এবং এ সংক্রান্ত একটি সমন্বিত প্রবিধানমালা তৈরির কাজ চলছে।

তবে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী এবং অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু বলেন, গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করা সত্ত্বেও কেন নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে না তা বোধগম্য নয়। অ্যাডহক কমিটির প্রধান কাজই হলো দ্রুত নির্বাচন আয়োজন করা। একটানা অনির্বাচিত কমিটি দিয়ে প্রতিষ্ঠান চালালে সেখানে দলীয় রাজনীতি ও অরাজকতা জন্ম নেয়, তাই অবিলম্বে নির্বাচনের মাধ্যমে শিক্ষক ও অভিভাবকদের সরাসরি ভোটাধিকারে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান তারা।

Related Posts

প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026
বাংলাদেশ

নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

October 14, 2026
বাংলাদেশ

গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হুতিদের হামলায় সৌদি আরবের ভাবমূর্তি হুমকির মুখে, রিয়াদকে আর নিরাপদ মনে করছেন না প্রবাসীরা

October 15, 2026

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাবির সাবেক ছাত্রলীগ নেত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

October 15, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version