বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

মাদক সেবন করিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

মহাখালীতে কিশোরীর আত্মহত্যা

আগস্ট ২০, ২০২৬
A A
মাদক সেবন করিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ
Share on FacebookShare on Twitter

রাজধানীর মহাখালীতে ১৩ বছরের কিশোরী সিমির আত্মহত্যার ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে। পরিবারের অভিযোগ, জোর করে মাদক সেবন করিয়ে দিনের পর দিন তাকে ধর্ষণ, নির্যাতন ও ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করা হয়েছে। এ ঘটনায় সিমিদের বাসায় সাবলেট থাকা সাইদুর ও টুম্পা দম্পতির বিরুদ্ধে সরাসরি ক্ষোভ ও অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার।

জানা গেছে, গত ১৫ জুলাই সিমির আত্মহত্যার ঘটনা ঘটে। পরিবারের দাবি, মৃত্যুর আগেই সিমি, তার মা ও এক স্বজনকে সঙ্গে নিয়ে বনানী থানায় গিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের বিষয়টি জানিয়েছিল। তবে পুলিশ তখন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্বজনদের। অন্যদিকে পুলিশের দাবি, সিমির মৃত্যুর আগে এমন কোনো অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি।

অনুসন্ধানে জানা যায়, মহাখালীর একটি ভবনের ষষ্ঠ তলায় মায়ের সঙ্গে থাকত সিমি। গত এপ্রিল মাসে বাড়ির ম্যানেজারের মাধ্যমে দুই সন্তানসহ সাইদুর ও টুম্পা দম্পতি ওই বাসায় সাবলেট হিসেবে ওঠেন। ১ মে তারা বাসা ছেড়ে চলে যাওয়ার পর থেকেই সিমির আচরণে চরম অস্বাভাবিকতা লক্ষ্য করেন তার মা। বাসা ছাড়ার পর ঘর থেকে টাকা হারাতে থাকলে স্বজনদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সিমি ভয় দেখিয়ে শারীরিক নির্যাতন ও ব্ল্যাকমেইলের কথা খুলে বলে।

এ ঘটনার পর মেয়েকে নিয়ে বনানী থানায় গেলে পুলিশকে বিস্তারিত জানায় সিমি। সে সময় পুলিশের এক কর্মকর্তা অভিযুক্তদের ছবি দেখে তাদের পরদিন থানায় আসতে বলেন, তবে পরদিন ফোন করলে থানায় যেতে নিষেধ করা হয় বলে দাবি করেন সিমির মা। যদিও পুলিশ কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে মুঠোফোনে জানান যে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বর্তমানে ঘটনা ঘটিয়ে গা ঢাকা দেওয়া সাইদুর ও টুম্পা দম্পতির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। জাতীয় পরিচয়পত্র বা প্রয়োজনীয় তথ্য যাচাই না করেই তাদের সাবলেট ভাড়া দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, সিমির ময়নাতদন্তের প্রতিবেদন এখনও পাওয়া যায়নি; রিপোর্ট হাতে পাওয়ার পর তদন্তের পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
বাংলাদেশ

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া, গ্রেপ্তার করল ডিবি

আগস্ট ১৯, ২০২৬
বাংলাদেশ

বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, আবেগাপ্লুত প্রধানমন্ত্রীও

আগস্ট ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—ইসলাম গ্রহণের খবরে রবার্তো কার্লোসকে কাবার ইমাম

আগস্ট ২০, ২০২৬

মাদক সেবন করিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version