সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর এবার সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে। এভাবেই একটি নির্বাচন হওয়া উচিত।
তিনি আরও বলেন, এর মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার প্রতিফলন দেখতে পাবে।
সংবিধান সংশোধনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সংশোধন-সংক্রান্ত কমিটিতে বিরোধী দল এখনো যোগ দেয়নি।
তিনি জানান, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংবিধানের সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
