মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বেনজীরের বিচার নিয়ে সরকারের কাছে জবাব চাইলেন শহীদ জাবিরের মা

সেপ্টেম্বর ৮, ২০২৬
A A
বেনজীরের বিচার নিয়ে সরকারের কাছে জবাব চাইলেন শহীদ জাবিরের মা
Share on FacebookShare on Twitter

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকারের বর্তমান অবস্থান ও অগ্রগতি জানতে চেয়েছেন সংসদ সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি সরকারের কাছে এ বিষয়ে স্পষ্ট তথ্য জানতে চান।

রোকেয়া বেগম বলেন, তিনি প্রতিশোধ চান না, চান ন্যায়বিচার। তার দাবি, বিগত সরকারের সময় সেটিকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের মধ্যে সাবেক আইজিপি বেনজীর আহমেদ অন্যতম।

তিনি বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গুম, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, অর্থ পাচার, অবৈধভাবে অর্থ উত্তোলন, আর্থিক অনিয়ম, পাসপোর্ট জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা এবং ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়টিও তুলে ধরেন তিনি।

রোকেয়া বেগমের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ১২ জুন দুবাই পুলিশ বেনজীরকে গ্রেপ্তার করেছিল বলে সরকারি ঘোষণা ও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছিলেন, সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে বাংলাদেশ তার প্রত্যাবর্তন-সংক্রান্ত প্রয়োজনীয় নথি পাঠিয়েছে।

তবে শুধু গ্রেপ্তার হওয়া এবং বিচার নিশ্চিত হওয়া এক বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, কোনো অভিযুক্তকে আইনের আওতায় আনা, তার বিরুদ্ধে মামলা পরিচালনা এবং আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি জানতে চান, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে সংশ্লিষ্ট আদালতে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে সরকারের বর্তমান অবস্থান কী এবং এ বিষয়ে আইনগত ও কূটনৈতিক বাধাগুলো কতটা দূর হয়েছে।

এ ছাড়া বেনজীর আহমেদের বর্তমান অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন রোকেয়া বেগম। তিনি জানতে চান, সেন্ট লুসিয়ায় তার বর্তমান অবস্থা কী—তিনি হেফাজতে আছেন, নাকি আদালতের নির্দেশে মুক্ত রয়েছেন।

বিদেশে অবস্থানরত অভিযুক্তদের ক্ষেত্রে মামলা, সম্পদ শনাক্তকরণ, দেশে ফেরানো ও প্রত্যর্পণ এবং বিচার—এই চার ধাপের অগ্রগতি সংসদে নিয়মিত জানানোর কোনো ব্যবস্থা সরকার গ্রহণের পরিকল্পনা করছে কি না, সে বিষয়েও জানতে চান তিনি।

রোকেয়া বেগম বলেন, ‘আমি সরকারের কাছে প্রতিশোধ চাই না, আমি চাই বিচার।’ রাজনৈতিক পরিচয়, অর্থ কিংবা বিদেশে অবস্থানের কারণে কোনো অভিযুক্ত ব্যক্তি আইনের ঊর্ধ্বে থাকুক—এটি তিনি চান না বলেও মন্তব্য করেন। এ বিষয়ে তিনি সংসদের কাছে সরকারের নিশ্চয়তা দাবি করেন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান নিয়ে নতুন তথ্য নেই: ভারত

সেপ্টেম্বর ৮, ২০২৬
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে মার্কিন ভোক্তাদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার

সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান সংবাদ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে আনার সর্বোচ্চ ব্যবস্থা নেবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান নিয়ে নতুন তথ্য নেই: ভারত

সেপ্টেম্বর ৮, ২০২৬

বেনজীরের বিচার নিয়ে সরকারের কাছে জবাব চাইলেন শহীদ জাবিরের মা

সেপ্টেম্বর ৮, ২০২৬

স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে একাধিক বিয়ে, দম্পতি গ্রেপ্তার

সেপ্টেম্বর ৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version