বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও সরকারের কাজকর্মে ‘সবার পরে বাংলাদেশ’: আনু মুহাম্মদ

সেপ্টেম্বর ৯, ২০২৬
A A
মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও সরকারের কাজকর্মে ‘সবার পরে বাংলাদেশ’: আনু মুহাম্মদ
Share on FacebookShare on Twitter

সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও বাস্তবে ‘সবার পরে বাংলাদেশ’ নীতি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াকে দেশের অর্থনীতি ও জাতীয় সক্ষমতার জন্য মারাত্মক হুমকি হিসেবে আখ্যা দেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘মিডিয়া অ্যান্ড সিভিল রাইটস সোসাইটি’ আয়োজিত ‘চট্টগ্রাম বন্দর ও জাতীয় স্বার্থ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় আনু মুহাম্মদ এসব কথা বলেন। সোসাইটির নির্বাহী পরিচালক বাতেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস।

গোলটেবিল বৈঠকে আনু মুহাম্মদ অভিযোগ করেন, সরকারের মূল অগ্রাধিকার আসলে সাম্রাজ্যবাদী শক্তি ও মার্কিন স্বার্থ রক্ষা করা। ১৯৯৭ সাল থেকেই চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) মাশুল বাড়ানো হলে আমদানি-রপ্তানি খরচ বাড়বে এবং দেশীয় অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা হ্রাস পাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা ঋতু বলেন, অতীতে অন্যান্য বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি। রামপাল ও রূপপুর বিদ্যুৎ প্রকল্পের মতো বিপুল অর্থ ব্যয়ের পর সংকটের সময় তা কাজে আসছে না উল্লেখ করে তিনি বলেন, বন্দর সচল রাখতে বাংলাদেশের নিজস্ব রূপরেখা আগে স্পষ্ট করা প্রয়োজন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফী রতন অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত ইউনূস সরকারের করা দেশবিরোধী চুক্তিগুলোর ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান নির্বাচিত সরকারও একই পথে হাঁটছে। তিনি একে সম্পূর্ণভাবে মার্কিন সাম্রাজ্যবাদের প্রতি অধীনতার নীতি বলে অভিহিত করেন।

মাওলানা ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ছয় মাস পার হলেও জাতীয় সংসদে চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত বিষয়ে আলোচনা না করায় সরকারের সমালোচনা করেন। গোলটেবিল বৈঠকে নাগরিক ঐক্য, বিপ্লবী ছাত্র মৈত্রী ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃবৃন্দসহ অন্যান্য প্রগতিশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

রাজনীতি

এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি সাদিক কায়েম

সেপ্টেম্বর ৯, ২০২৬
বাংলাদেশ

অভিনেত্রী বাঁধনকে হেনস্তার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের মশাল মিছিল

সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান সংবাদ

সংসদে আরও ৫ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, সভাপতি পদে নেই বিরোধীদল

সেপ্টেম্বর ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মামলা না করে ভেনিস ছাড়ছি না: আজমেরী হক বাঁধন

সেপ্টেম্বর ৯, ২০২৬

মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও সরকারের কাজকর্মে ‘সবার পরে বাংলাদেশ’: আনু মুহাম্মদ

সেপ্টেম্বর ৯, ২০২৬

এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি সাদিক কায়েম

সেপ্টেম্বর ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version