শুক্রবার, মার্চ ২০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

বিহারীদের আলোচনা নানক-হাসিনার কথোপকথনে

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
আগস্ট ১৮, ২০২৫
A A
বিহারীদের আলোচনা নানক-হাসিনার কথোপকথনে
Share on FacebookShare on Twitter

গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি টেলিফোন আলাপ ফাঁস হয়েছে। ভারতে পালানোর আগে হওয়া এ আলাপে জাতীয় পার্টি ও রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প প্রসঙ্গ উঠে আসে। সেখানে দীর্ঘদিনের মিত্র জাতীয় পার্টিকে নিয়ে শেখ হাসিনা বলেন, “জাতীয় পার্টি একটা জিন্দা লাশ।” দলটির রাজনৈতিক শক্তি ও সক্ষমতাকে উপহাস করেই তিনি এমন মন্তব্য করেন।

সোমবার সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনা ও নানকের মধ্যে হওয়া ৫ মিনিট ২৬ সেকেন্ডের এ কথোপকথন প্রকাশ করেন। তিনি জানান, এটি জুলাই আন্দোলনের সময়কার।

আলাপে নানক শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন, কারফিউ শিথিল হলে মিছিলের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না। জবাবে শেখ হাসিনা বলেন, “ওরা (ছাত্ররা) যদি নামে, আমাদেরও প্রস্তুত থাকতে হবে। তবে মিছিল করার কথা কে বলেছে? আমাদের প্রস্তুতি রাখতে হবে, কিন্তু মিছিলের নির্দেশ আমি দেইনি।”

এ সময় নানক জানান, মোহাম্মদপুরের নেতাকর্মীরা বলছেন যে মহানগর থেকে মিছিলের নির্দেশ এসেছে। তিনি আরও জানান, মহানগরের পক্ষ থেকে ভোলার কাদের এই কথা বলেছেন। উত্তরে শেখ হাসিনা বলেন, “ওর কথা কইরো না। ও সবসময় মিথ্যা বলে। ওর কথায় বিশ্বাস কইরো না।”

আন্দোলনকারীদের তালিকা প্রসঙ্গে নানক শেখ হাসিনাকে জানান, তিনি তালিকা তৈরি করেছেন এবং সেদিনই হস্তান্তর করবেন। পাশাপাশি তিনি আমু ভাইয়ের বাসায় ১৪ দলের বৈঠক ডাকার প্রসঙ্গ তোলেন। এ সময় শেখ হাসিনা তাকে বৈঠকে যোগ দিতে বলেন এবং মন্তব্য করেন, “এটি আমাদের জন্য ভালো হয়েছে। আমি সেদিন সবাইকে ইনভলভ করে দিয়েছি।”

আরওপড়ুন

যে ঐতিহাসিক গণভোটে জন্ম বিএনপির, এখন সে গণভোটেই অনীহা

বিএনপির ১১ অঙ্গ-সহযোগী সংগঠনের ১০টির কমিটি মেয়াদোত্তীর্ণ, ঈদের পর পুনর্গঠনের উদ্যোগ

আলাপের একপর্যায়ে শেখ হাসিনা নানককে জিজ্ঞেস করেন, জেনেভা ক্যাম্পের বিহারিরা সঠিকভাবে কাজ করছে কি না। জবাবে নানক বলেন, তাদের ভূমিকা ইতিবাচক, তবে জাতীয় পার্টির কাউন্সিলর সেন্টু হলো বড় অপরাধী। তখন শেখ হাসিনা নির্দেশ দেন, “আজই ওকে পিকআপ করতে হবে। ওদের সবাইকে ধরে ফেলতে হবে।” নানক আপত্তি জানালে শেখ হাসিনা তিরস্কার করে বলেন, “জাতীয় পার্টি একটা জিন্দা লাশ। ওরা আবার কী ক্ষেপবে!”

শেষে শেখ হাসিনা কড়াইল বস্তি ও বিহারী ক্যাম্পে চিরুনি অভিযান চালানোর নির্দেশ দেন। তিনি বলেন, “দুষ্টুগুলো সব অপরাধ করে বস্তিতে গিয়ে লুকায়। এবার কাউকে ছাড়বো না, সবাইকে ধরে ফেলতে হবে।” জবাবে নানক সম্মতি জানিয়ে বলেন, “জি আপা, একদম চিরুনি অভিযান চালাতে হবে।”

সম্পর্কিত খবর

যে ঐতিহাসিক গণভোটে জন্ম বিএনপির, এখন সে গণভোটেই অনীহা
প্রধান সংবাদ

যে ঐতিহাসিক গণভোটে জন্ম বিএনপির, এখন সে গণভোটেই অনীহা

মার্চ ২০, ২০২৬
বিএনপির ১১ অঙ্গ-সহযোগী সংগঠনের ১০টির কমিটি মেয়াদোত্তীর্ণ, ঈদের পর পুনর্গঠনের উদ্যোগ
বাংলাদেশ

বিএনপির ১১ অঙ্গ-সহযোগী সংগঠনের ১০টির কমিটি মেয়াদোত্তীর্ণ, ঈদের পর পুনর্গঠনের উদ্যোগ

মার্চ ২০, ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ঈদের পর বড় কর্মসূচির ঘোষণা জামায়াত-এনসিপির
বাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ঈদের পর বড় কর্মসূচির ঘোষণা জামায়াত-এনসিপির

মার্চ ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যে ঐতিহাসিক গণভোটে জন্ম বিএনপির, এখন সে গণভোটেই অনীহা

যে ঐতিহাসিক গণভোটে জন্ম বিএনপির, এখন সে গণভোটেই অনীহা

মার্চ ২০, ২০২৬
সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতে ঈদের জামাত অনুষ্ঠিত

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতে ঈদের জামাত অনুষ্ঠিত

মার্চ ২০, ২০২৬
ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি

ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি

মার্চ ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০