Wednesday, November 11, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি

অনার্সে সর্বোচ্চ ফল করায় ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন

September 14, 2026
A A
অনার্সে সর্বোচ্চ ফল করায় ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২১, ২০২২ ও ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শুরু হয়েছে। একই সঙ্গে অনুষদের সম্মানিত শিক্ষকদের রচিত সেরা গ্রন্থ ও নিবন্ধের পুরস্কারও দেওয়া হচ্ছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অনুষদটির লোকপ্রশাসন বিভাগ থেকে সর্বোচ্চ ফল অর্জন করায় ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক এজিএস ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খান। তিনি লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। অনার্সে তিনি সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.৯৩ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হন এবং মাস্টার্স প্রথম সেমিস্টারে ৪.০০-এর মধ্যে ৪.০০ অর্জন করেন।

তাঁর এই অর্জনের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মেফতাহুল হোসাইন আল মারুফ। পোস্টে তিনি মহিউদ্দিন খানের অসাধারণ একাডেমিক ফলাফলের ভূয়সী প্রশংসা করেন এবং সম্মাননা অর্জনের জন্য তাঁকে অভিনন্দন জানান। ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে একটি উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত আছেন ঢাবি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম, জাহাঙ্গীর আলম চৌধুরী।

Related Posts

আওয়ামী লীগ

পুলিশের গাড়ি সহ ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা

November 10, 2026
আওয়ামী লীগ

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

November 10, 2026
জামায়াত

সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করবে বিরোধী দল: সংসদে জামায়াত আমির

November 10, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড দিলো ইরান

November 11, 2026

পুলিশের গাড়ি সহ ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা

November 10, 2026

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

November 10, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version