সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

লালমনিরহাটে দুই মন্ত্রীর সামনেই বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

সেপ্টেম্বর ১৪, ২০২৬
A A
লালমনিরহাটে দুই মন্ত্রীর সামনেই বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫
Share on FacebookShare on Twitter

দুই মন্ত্রীর উপস্থিতিতেই লালমনিরহাট জেলা বিএনপির মতবিনিময় সভায় দলটির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমানসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

জেলা বিএনপির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় দলীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ছিল। মতবিনিময় সভা চলাকালে কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলকে নিয়ে কথা বললে প্রতিপক্ষ সমর্থকরা তীব্র প্রতিবাদ জানান। এতে উভয় পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠলে সভা কক্ষেই ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি শুরু হয়।

সংঘর্ষের এ ঘটনায় গুরুতর আহত পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। লালমনিরহাট সদর থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন দুদকের তলবে হাজির হননি

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখা নিয়ে যা বললেন জিএস ফরহাদ

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

সেপ্টেম্বর ১৪, ২০২৬

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে যিনি

সেপ্টেম্বর ১৪, ২০২৬

লালমনিরহাটে দুই মন্ত্রীর সামনেই বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version