বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬

সেপ্টেম্বর ১৬, ২০২৬
A A
জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬
Share on FacebookShare on Twitter

কুষ্টিয়া সদর উপজেলার নলকোলা গ্রামে নাশকতার মামলায় জামিন পেয়ে এসে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার অনুসারীদের বিরুদ্ধে। এতে বিএনপির অন্তত ৫-৬ জন সমর্থক আহত হয়েছেন। পরবর্তীতে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা ওই আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর ও পাটের গোডাউনে অগ্নিসংযোগ করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অন্তর্গত পাটিকাবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ সহিংসতার ঘটনা ঘটে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নলকোলা গ্রামের বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান করার সময় পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুলের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা ও ভাঙচুর চালায়।

অভিযোগ রয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত একটি মিছিলকে কেন্দ্র করে দায়ের করা নাশকতার মামলায় প্রধান আসামি ছিলেন আওয়ামী লীগ নেতা রুহুল। মঙ্গলবার আদালত থেকে জামিন পেয়ে এলাকায় ফিরে মিষ্টি বিতরণের পরপরই তাঁর অনুসারীরা বিএনপি কার্যালয়ে হামলা চালান বলে দাবি করেছে বিএনপি শিবির।

এ ঘটনার জের ধরে বিএনপির বিক্ষুব্ধ সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতা রুহুলের বসতবাড়ি ভাঙচুর করেন এবং তাঁর পাটের গোডাউনে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বিএনপি

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আওয়ামী লীগ

‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

সেপ্টেম্বর ১৬, ২০২৬
বাংলাদেশ

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

সেপ্টেম্বর ১৬, ২০২৬

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version