Saturday, September 19, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

তারেক রহমানকে কীভাবে ক্ষমতা ছাড়বেন, তা তাকেই ঠিক করতে হবে: নাহিদ ইসলাম

September 19, 2026
A A
তারেক রহমানকে কীভাবে ক্ষমতা ছাড়বেন, তা তাকেই ঠিক করতে হবে: নাহিদ ইসলাম

১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লং মার্চ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সমাবেশে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি সরকারে আসার পর জনগণের মানবাধিকার হরণ এবং গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করছে। তিনি বলেন, অতীতে যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে, তাদের পরিণতি ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে।

তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, কীভাবে ক্ষমতা ছাড়বেন, সেটি তাকেই নির্ধারণ করতে হবে। তিনি বলেন, তিনি হেলিকপ্টারে দেশ ছাড়বেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন—সিদ্ধান্তটি তারেক রহমানকেই নিতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, এরশাদও একসময় পদত্যাগ করেছিলেন। তাই তারেক রহমানেরও ক্ষমতা ছাড়ার পথ নিজেকেই বেছে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে তারা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে জনগণের মানবাধিকার হরণ করছে এবং গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের সময়ে জনগণের অধিকার সীমিত করতে যেসব আইন ও প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছিল, বর্তমান সরকারও সেগুলো ব্যবহার করছে।

লং মার্চের পথে ১১ দলীয় ঐক্যের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগও করেন নাহিদ ইসলাম। তার দাবি, গত রাত থেকে বিভিন্ন স্থানে এসব ব্যানার-ফেস্টুন ছেঁড়া হচ্ছে। এতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সিটি করপোরেশনের লোকজনও জড়িত বলে তিনি অভিযোগ করেন। তবে এ বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নাহিদ ইসলাম বলেন, দাবির সংখ্যা বাড়লেও শেষ পর্যন্ত সব দাবি একটি মূল দাবিতে এসে মিলবে। তিনি সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

সব ধরনের বাধা মোকাবিলা করে শান্তিপূর্ণভাবে লং মার্চ সফল করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সফল করা হবে এবং রংপুরে দেখা হবে।

ঢাকা–চট্টগ্রাম লং মার্চের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের এই লং মার্চ শুরু হয়েছে।

Related Posts

এনসিপি

সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

September 19, 2026
অন্যান্য

পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষ, আহত ১৫

September 19, 2026
আওয়ামী লীগ

হাসিনার দেশে ফেরার বক্তব্য: ওসির কথিত অডিও ফরেনসিক পরীক্ষায়

September 19, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

September 19, 2026

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে

September 19, 2026

সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৬

September 19, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version