Sunday, September 20, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার অধিকার নেই: গোলাম পরওয়ার

September 20, 2026
A A
স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার অধিকার নেই: গোলাম পরওয়ার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ছেলে অপ্রতিমের মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, শিশুদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর এই পদে থাকার কোনো অধিকার নেই।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে তিনি বলেন, বর্তমানে ক্ষমতাসীন বিএনপিকে ‘সংখ্যাগরিষ্ঠতার ভূতে’ চেপে ধরেছে। এই মেজরিটির অহংকার ও দাম্ভিকতায় অতীতে শেখ হাসিনাও কর্তৃত্ববাদী ফ্যাসিবাদে পরিণত হয়ে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছিলেন। তাই বিএনপিকে অবিলম্বে এই দাম্ভিকতা পরিহার করে গণদাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

উত্তরবঙ্গের তিস্তা চুক্তির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে জামায়াত নেতা বলেন, দিল্লিকে তুষ্ট রাখতে সরকার তিস্তা ব্যারাজ ইস্যুতে কোনো সমাধান আনতে পারছে না। একইসঙ্গে বাজার ও হাট কমিটিসহ স্থানীয় পর্যায়ে বিরোধীদের প্রশাসনিক আসনগুলোতে দলীয় প্রভাব বিস্তার করে সরকার স্বৈরাচারী রূপ ধারণ করছে বলেও তিনি অভিযোগ তোলেন।

ইলেক্টোরাল ও সাংবিধানিক সংস্কারের বিষয়ে কথা বলতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষের রায় থাকার পরও সংসদীয় ব্যবস্থার মাধ্যমে তা বাতিলের ষড়যন্ত্র করছে সরকার। একইসঙ্গে জুলাই আন্দোলনের সংস্কার প্রস্তাব ও সংবিধানের মৌলিক পরিবর্তনগুলোকে আটকে দিয়ে শহীদ ও আহতদের স্বপ্ন ধূলিসাৎ করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি অবিলম্বে তাদের ৮ দফা দাবি না মেনে নেয়, তবে এই আন্দোলন অচিরেই সরকার পতনের ‘এক দফার’ আন্দোলনে রূপান্তরিত হবে। গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন প্রশ্নে কোনো চক্রান্তের কাছে ১১ দলীয় জোট নতিস্বীকার করবে না বলে তিনি স্পষ্ট জানান।

Related Posts

জামায়াত

‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’

September 20, 2026
প্রধান সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

September 20, 2026
প্রধান সংবাদ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে যিনি

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’

September 20, 2026

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

September 20, 2026

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

September 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version