Sunday, September 20, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

September 20, 2026
A A
সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভোরের আলো ফোটার পর ভারী অস্ত্রে সজ্জিত ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় শত শত ইসরাইলি সেটেলার আল-আকসার সীমানায় প্রবেশ করেন।

জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, প্রায় ৫৭০ জন ইসরাইলি সেটেলার আল-আকসার আঙিনায় প্রবেশ করে তালমুদিক ধর্মীয় আচার ও প্রার্থনা পালন করেন। এ সময় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র হাতে তাদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

এর একদিন আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কয়েকজন মন্ত্রী ও উগ্রপন্থী গোষ্ঠীর সদস্যরা অধিকৃত পূর্ব জেরুজালেমের ‘ওয়েস্টার্ন ওয়াল’ বা পশ্চিম দেয়াল এলাকায় গিয়েছিলেন। এর পরদিনই আল-আকসা প্রাঙ্গণে এই প্রবেশের ঘটনা ঘটে।

এদিকে সামনে ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ‘ইয়োম কিপুর’। রোববার সন্ধ্যায় শুরু হয়ে সোমবার রাত পর্যন্ত চলবে উৎসবটি। এর মধ্যেই আল-আকসা প্রাঙ্গণে ইসরাইলি সেটেলারদের প্রবেশ এবং নিরাপত্তা বাহিনীর কড়া উপস্থিতিকে কেন্দ্র করে পবিত্র স্থানটির আশপাশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Related Posts

আন্তর্জাতিক

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরানের পার্লামেন্ট স্পিকার

September 20, 2026
আন্তর্জাতিক

ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪

September 20, 2026
আন্তর্জাতিক

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ

September 19, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে যিনি

    0 shares
    Share 0 Tweet 0
  • উর্দু একমাত্র রাষ্ট্রভাষা নয়, বাংলা ছিল প্রাদেশিক ভাষার তালিকায়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

September 20, 2026

প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা

September 20, 2026

রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

September 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version