Tuesday, September 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

ডলারের বিপরীতে সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী টাকা

September 22, 2026
A A
ডলারের বিপরীতে সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী টাকা

প্রবাসী আয়ের (রেমিট্যান্স) ধারাবাহিক বৃদ্ধি, বাজারে বৈদেশিক মুদ্রার তারল্য পরিস্থিতির উন্নতি এবং রিজার্ভ বাড়ার প্রভাবে মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে বাংলাদেশি টাকা। টানা সাড়ে পাঁচ বছরের মধ্যে বর্তমানে ডলারের বিপরীতে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে দেশের মুদ্রা, যা বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতার নতুন পরিবেশ তৈরি করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালে প্রতি ডলারের দাম ছিল ৮৫ টাকা ৮০ পয়সা, যা ধারাবাহিকভাবে বেড়ে ১২৩ টাকা ৯৫ পয়সায় পৌঁছায়। তবে চলতি বছরের আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে টাকার মান শূন্য দশমিক ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ডলারের বিনিময় হার ১২৩ টাকায় নেমে এসেছে। এর মাধ্যমে দীর্ঘ সাড়ে পাঁচ বছর ধরে টাকার মূল্যমান কমার প্রবণতায় বড় ধরনের পরিবর্তন এলো।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৭ দশমিক ৭০২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৮ শতাংশ বেশি। এর ইতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। গত ৮ সেপ্টেম্বর দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে, আর বিপিএম৬ (BPM6) পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে।

আর্থিক খাতের বিশ্লেষক ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া জানান, টাকা শক্তিশালী হওয়ায় জ্বালানি, খাদ্য ও শিল্পের কাঁচামাল আমদানিতে স্থানীয় মুদ্রায় ব্যয় কমবে, যা মূল্যস্ফীতির চাপ কমাতে সাহায্য করবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, হুন্ডি ও অর্থপাচার রোধে নিবিড় নজরদারির পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে অতিরিক্ত ডলার কিনে রিজার্ভ পুনর্গঠন করছে, যা বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের আস্থা বাড়াতে ভূমিকা রাখবে।

Related Posts

বাংলাদেশ

একদিনে চার আলোচিত হত্যাকাণ্ড: কী ঘটেছিল সেদিন

September 22, 2026
বাংলাদেশ

কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

September 22, 2026
বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

September 22, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

    0 shares
    Share 0 Tweet 0
  • সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

একদিনে চার আলোচিত হত্যাকাণ্ড: কী ঘটেছিল সেদিন

September 22, 2026

কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

September 22, 2026

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

September 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version