Tuesday, September 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’—পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কৃত

September 22, 2026
A A
‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’—পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কৃত

‘যাদের কাছে ধানের শীষের জন্য ভোট চেয়েছি, তাঁদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস বা কল দিয়েন না’—এমন একটি ফেসবুক পোস্ট দেওয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাকিরুল হককে তাঁর পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা।

বহিষ্কারের বিষয়ে জাকিরুল হক বলেন, নির্বাচনের সময় তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছিলেন। তাঁদের অনেকেই ধানের শীষে ভোট দিয়েছেন। পরে জ্বালানি তেলের দাম বাড়ায় ওই ব্যক্তিরা তাঁকে মুঠোফোনে এসএমএস ও কল করে বিভিন্ন ধরনের বিরূপ প্রতিক্রিয়া জানাতে থাকেন। সাধারণ মানুষের সেই ক্ষোভ ও কষ্টের কথাই তিনি ফেসবুক পোস্টে তুলে ধরেছেন।

বহিষ্কার হওয়ায় কোনো অনুশোচনা নেই জানিয়ে জাকিরুল বলেন, ‘দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলার কারণে যদি আমাকে বহিষ্কার করা হয়, তাতেও আমি মনে করি অন্যায় কিছু করিনি। দেশের মানুষের পক্ষে কথা বলা কি অপরাধ?’

তবে জাকিরুল হককে বহিষ্কারের সিদ্ধান্তকে যুক্তিসংগত বলে মনে করেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই জাকিরুলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Related Posts

আওয়ামী লীগ

আ. লীগের ‘হিট অ্যান্ড রান’ ঠেকাতে রাজধানীতে কড়া নিরাপত্তা

September 22, 2026
বাংলাদেশ

ভারতে পাচারের আগে আক্কেলপুরে ৭২ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

September 22, 2026
বাংলাদেশ

দরিদ্রদের জন্য বরাদ্দ সেলাই মেশিন নিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী

September 22, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মার্কিন নিষেধাজ্ঞা ও মূল্যস্ফীতিতে ইরানে চরম ওষুধ সংকট

September 22, 2026

‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’—পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কৃত

September 22, 2026

আ. লীগের ‘হিট অ্যান্ড রান’ ঠেকাতে রাজধানীতে কড়া নিরাপত্তা

September 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version