Thursday, September 24, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

আমার সন্তানকে ফার্মের মুরগির মতো বড় করতে চাইনি: অপ্রতিমের মা

September 24, 2026
A A
আমার সন্তানকে ফার্মের মুরগির মতো বড় করতে চাইনি: অপ্রতিমের মা

‘আমি কখনো চাইনি আমার বাচ্চা ফার্মের মুরগির মতো বড় হোক। একটা বাক্সের মধ্যে বড় হোক, বাইরে বের হবে, আবার বাক্সে ঢুকে যাবে—এটা আমি চাইনি।’ এভাবেই নিজের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে মুক্ত ও স্বাধীন চিন্তায় বড় করার স্বপ্নের কথা বলছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সন্তান হারানোর বুকফাটা বেদনার মধ্যেও অপ্রতিমের বেড়ে ওঠার নানা স্মৃতি তুলে ধরেন এই শিক্ষিকা। তিনি জানান, ছেলেকে নির্দিষ্ট কোনো ছকে বেঁধে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বানানোর লক্ষ্য তাঁর ছিল না। বরং চেয়েছিলেন ছেলে যেন আত্মনির্ভরশীল হয়ে নিজের মতো করে পুরো পৃথিবীকে চেনে।

সন্তানকে বহুমাত্রিক দক্ষতায় গড়ে তোলার চেষ্টার কথা উল্লেখ করে নাহিদা বেগম বলেন, অপ্রতিমকে ফটোগ্রাফি, সাইক্লিং ও সাঁতার শেখানো হয়েছিল। পাশাপাশি তাঁকে কারাতের প্রশিক্ষণ এবং এক বছর নাচের তালিমও দেওয়া হয়। এমনকি ছেলের ব্যবহৃত হারমোনিয়ামটি এখনো তাঁর ঘরে সংরক্ষিত রয়েছে।

অপ্রতিমের আচার-ব্যবহারের স্মৃতিচারণ করে তিনি বলেন, ছেলে খুব সহজেই যেকোনো মানুষকে আপন করে নিতে পারত। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ছোটবেলা থেকেই তাঁকে ভালোবাসতেন বলে সে সবাইকে নিজের ভাইয়ের মতোই মনে করত। সব পেশা ও মানুষকে সম্মান করতে শেখানোই ছিল তাঁর মূল উদ্দেশ্য।

নিজের সন্তান প্রতিপালনের দৃষ্টিভঙ্গি তুলে ধরে আবেগাপ্লুত কণ্ঠে নাহিদা বেগম বলেন, ‘আমি চেয়েছি আমার ছেলে সেলফ ডিপেন্ডেন্ট হবে। আমার এই প্যারেন্টিং যদি ভুল হয়, তবে আমি মাফ চাই।’

একই সঙ্গে সন্তান হারানোর এই কঠিন সময়ে অন্য অভিভাবকদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সন্তানদের স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ দেওয়ার পাশাপাশি তারা কার সঙ্গে মিশছে এবং কোথায় যাচ্ছে—এসব বিষয়ে প্রতিটি অভিভাবককে বাড়তি নজর রাখার অনুরোধ জানান তিনি।

Related Posts

বাংলাদেশ

যুবদল নেতার নেতৃত্বে ৪ ট্রাক মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

September 24, 2026
বাংলাদেশ

ইকবাল স্কলারশিপে পাকিস্তানে পড়তে গেলেন ৪২ বাংলাদেশি

September 24, 2026
বাংলাদেশ

সর্বজনীন পেনশনে আসছে শরিয়াহভিত্তিক পদ্ধতি

September 24, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসলামাবাদে বড় সংঘর্ষের আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি, হাসপাতালের বেড খালি করার নির্দেশ

September 24, 2026

যুবদল নেতার নেতৃত্বে ৪ ট্রাক মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

September 24, 2026

ইকবাল স্কলারশিপে পাকিস্তানে পড়তে গেলেন ৪২ বাংলাদেশি

September 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version