Friday, September 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

September 24, 2026
A A
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যরিস্টার জাইমা রহমান।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতির দপ্তর পরিচালনায় নিযুক্ত মোট ৪০ জনের সদস্যবিশিষ্ট দলটিতে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি স্থান পেয়েছেন।

উক্ত দপ্তরে জাইমা রহমান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে একাধিক বাংলাদেশি দায়িত্ব পালন করবেন। অভিজ্ঞ কূটনীতিক মো. আব্দুল আলিম ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ (উপ-প্রধান) হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী মোয়াজ্জেম হোসেন, তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মাফিজুল ইসলাম, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা জাকির আহমেদ এবং বিশেষ চাহিদাসম্পন্ন দেশসমূহ বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে মো. রফিকুল আলম মোল্লা দায়িত্ব পেয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। সভাপতির কার্যালয়ে পদায়ন পাওয়া জাইমা রহমান আইনি বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব পালন করবেন।

জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্য থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষাতেও সফলভাবে উত্তীর্ণ হন।

জাতিসংঘের প্রশাসনিক কাঠামো অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি কিংবা তাঁর দপ্তরের কর্মকর্তারা জাতিসংঘের সরাসরি বেতনভুক কর্মচারী নন। নিয়ম অনুযায়ী, তাঁদের বেতন-ভাতা, আবাসন ও আনুষঙ্গিক খরচ মূলত নিজ নিজ দেশ বা সরকার বহন করে থাকে; তবে ক্ষেত্রবিশেষে জাতিসংঘের ট্রাস্ট ফান্ড থেকেও কিছু ব্যয় নির্বাহ করা হয়।

Related Posts

আওয়ামী লীগ

ব্যাংক লুটের টাকায় দুবাইয়ে সাবেক আওয়ামী এমপি ইকবালের ৭টি বিলাসবহুল ভিলা

September 24, 2026
আওয়ামী লীগ

‘পথচারী’ নাটকের আড়ালে ইত্তেফাক-কালের কণ্ঠের ভূমিকা নিয়ে প্রশ্ন

September 24, 2026
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

September 24, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জাতিসংঘে তারেক-শাহবাজ বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ায় জোর

September 25, 2026

রিজভীর পক্ষ থেকে পদত্যাগ চাওয়া সেই ড. খলিলুরের অধীনে জাইমা রহমান!

September 25, 2026

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

September 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version