Monday, September 28, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

এআই ছবিতে ‘নারী সেনা’ সেজে প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাৎ

September 27, 2026
A A
এআই ছবিতে ‘নারী সেনা’ সেজে প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাৎ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া নারী সদস্যের ছবি তৈরি ও বিকাশ-নগদের মাধ্যমে ইতালি প্রবাসী এক তরুণের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তোফায়েল আলম টিটু (৩৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই সূত্রের তথ্যমতে, কেরানীগঞ্জ মডেল থানার বারিশুর বাঘবাড়ি এলাকার ইতালি প্রবাসী শাহাদাত খানের (২২) সাথে ফেসবুকে ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামের একটি পেজের মাধ্যমে যোগাযোগ শুরু হয়। এআই দিয়ে তৈরি সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ব্যবহার করে আইডিটি পরিচালনা করা হচ্ছিল। পরবর্তীতে চতুরতার সাথে নারী কণ্ঠে কথা বলে প্রবাসী তরুণের সাথে প্রেমের গভীর সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত তোফায়েল।

প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে তোফায়েল বিভিন্ন কৌশলে ও জরুরি প্রয়োজনের কথা বলে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ৭ লাখ টাকা আত্মসাৎ করেন। ক্রমাগত টাকা দাবি ও সন্দেহজনক আচরণে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী তরুণের মা শাহনাজ বেগম (৪৬) আদালতে মামলা করেন।

মামলার তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত তোফায়েল আলম টিটু অত্যন্ত নিখুঁতভাবে নারীদের মতো কণ্ঠ পরিবর্তন করে কথা বলতে পারদর্শী, যা দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন তিনি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পিবিআই পরবর্তী তদন্ত অব্যাহত রেখেছে।

Related Posts

বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী জানেনও না মামলা হয়েছে, কতটা বিচ্ছিন্ন তিনি: সালমান মুক্তাদির

September 28, 2026
জামায়াত

ড. মাসুদের উদ্যোগে বাউফলে ৩১ ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

September 27, 2026
বাংলাদেশ

পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢাবি ছাত্রদের বিরুদ্ধে

September 27, 2026

সপ্তাহের সেরা

  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

স্বরাষ্ট্রমন্ত্রী জানেনও না মামলা হয়েছে, কতটা বিচ্ছিন্ন তিনি: সালমান মুক্তাদির

September 28, 2026

ড. মাসুদের উদ্যোগে বাউফলে ৩১ ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

September 27, 2026

পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢাবি ছাত্রদের বিরুদ্ধে

September 27, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version