Tuesday, September 29, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে: বিরোধীদলীয় নেতা

September 28, 2026
A A
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। পরিদর্শন শেষে স্বাস্থ্যকেন্দ্রটি পুনঃপ্রতিষ্ঠার জন্য ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন জামায়াত আমির। পরে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, তবে এটা শেষ নয়। প্রয়োজন হলে এলাকার মানুষের চিকিৎসাসেবার জন্য আরও কিছু করার উদ্যোগ নেওয়া হবে।”

স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় ধরনের অপরাধ করার সাহস কেউ পেত না। তবে অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, দেশের কোথাও যাতে দুর্বৃত্তরা আর কোনো অসামাজিক বা অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়ে দেশজুড়ে মব সন্ত্রাস চলছে। একই সঙ্গে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি দ্রুত পুনরায় চালুর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন, মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরীর কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, শাহ আলম তুহিন, ডা. মঈনুদ্দিন, জি এম হাফিজুর রহমান ও মনিরুল ইসলাম মৃধাসহ স্থানীয় নেতারা।

Related Posts

আন্তর্জাতিক

শত্রুর রাডার অকার্যকর করতে এলো তুরস্কের নতুন যুদ্ধবিমান

September 29, 2026
আন্তর্জাতিক

এবার ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

September 28, 2026
আওয়ামী লীগ

আ. লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ‘ছাত্রলীগের ১৫ নেতা–কর্মী’ আটক

September 28, 2026

সপ্তাহের সেরা

  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শত্রুর রাডার অকার্যকর করতে এলো তুরস্কের নতুন যুদ্ধবিমান

September 29, 2026

ছিনতাইকালে হাতেনাতে ধরা: রংপুর টেকনিক্যাল স্কুল ছাত্রদল সভাপতি বহিষ্কার

September 29, 2026

জাকসু নিয়ে শিক্ষকের ‘অফার’, ছাত্রদল নেতা-নেত্রী বহিষ্কার

September 29, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version