Tuesday, September 29, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

September 28, 2026
A A
আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

সেনাবাহিনী ও বিলুপ্ত র‍্যাবের সদস্য পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে বহিষ্কৃত যুবদল নেতা ইঞ্জিনিয়ার বিএম ইব্রাহিম ওরফে ‘তালা ইব্রাহিমকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

ইব্রাহিম ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন। তবে গত ৫ আগস্টের পর নানা অপকর্মের অভিযোগে তাকে পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন ব্যক্তির বাসাবাড়িতে জোরপূর্বক তালা মেরে মোটা অঙ্কের টাকা আদায় শুরু করেন, যার ফলে এলাকায় তিনি ‘তালা ইব্রাহিম’ নামে পরিচিতি পান। তাঁর বিরুদ্ধে গণধর্ষণসহ একাধিক গুরুতর মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, জাহিদ হাসান নামে এক ব্যবসায়ী গত বছরের ৭ ডিসেম্বর ইব্রাহিম ও তাঁর সহযোগী দীপকসহ ১০-১২ জনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদাবাজির মামলা করেন। এজাহার অনুযায়ী, নবীনগর হাউজিংয়ের একটি বাসায় সিভিল পোশাকে ওয়াকিটকি হাতে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবেশ করে বাদীর কাছ থেকে নগদ টাকা, হাতঘড়ি ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা।

পরবর্তীতে ভুক্তভোগী ব্যবসায়ী কৌশলে মোহাম্মদপুর থানা পুলিশকে জানালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইব্রাহিম ও তার সহযোগীদের শনাক্ত করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার ইব্রাহিমের বিরুদ্ধে থাকা পূর্বের মামলা ও রাজনৈতিক পরিচয় যাচাই-বাছাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Related Posts

বাংলাদেশ

ছিনতাইকালে হাতেনাতে ধরা: রংপুর টেকনিক্যাল স্কুল ছাত্রদল সভাপতি বহিষ্কার

September 29, 2026
বিএনপি

জাকসু নিয়ে শিক্ষকের ‘অফার’, ছাত্রদল নেতা-নেত্রী বহিষ্কার

September 29, 2026
বাংলাদেশ

‘২ কোটি দেন, সব সই করে দেবো’- পিডিবির নির্বাহী প্রকৌশলীর গোপন ভিডিও

September 28, 2026

সপ্তাহের সেরা

  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শত্রুর রাডার অকার্যকর করতে এলো তুরস্কের নতুন যুদ্ধবিমান

September 29, 2026

ছিনতাইকালে হাতেনাতে ধরা: রংপুর টেকনিক্যাল স্কুল ছাত্রদল সভাপতি বহিষ্কার

September 29, 2026

জাকসু নিয়ে শিক্ষকের ‘অফার’, ছাত্রদল নেতা-নেত্রী বহিষ্কার

September 29, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version