রবিবার, আগস্ট ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

সাম্প্রতিককালে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা রাশিয়ার

আগস্ট ২১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

গত কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। দেশটি ৫৭৪টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালায়। এতে লভিভ শহরে একজন নিহত হয়েছেন। এছাড়াও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সকারপাথিয়া অঞ্চলে আরো ১৫ জন আহত হয়েছেন। বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামাতে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা বলেছেন, এসব হামলা দেখিয়ে দিচ্ছে কেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা এতো জরুরি।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে “নিরপেক্ষ ইউরোপীয় দেশ” — যেমন সুইজারল্যান্ড বা অস্ট্রিয়ায় — বৈঠকে বসতে প্রস্তুত। তিনি ইস্তানবুলের কথাও উড়িয়ে দেননি। তবে বুদাপেস্টে বৈঠকের ব্যাপারে তিনি অনাগ্রহ প্রকাশ করেছেন।

ট্রাম্পের মধ্যস্থতায় এমন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাশিয়া মোট ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে ৫৭৭টি ধ্বংস করা সম্ভব হয়েছে। জুলাইয়ের পর এটিই সবচেয়ে বড় আক্রমণ। সাধারণত রুশ হামলা পূর্বাঞ্চলে সীমাবদ্ধ থাকে, তবে এবার পশ্চিমাঞ্চলেও আঘাত হেনেছে।

২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের ডনবাস অঞ্চলের বড় অংশ দখল করেছে। বর্তমানে তারা প্রায় এক-পঞ্চমাংশ ইউক্রেনীয় ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়াও রয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, এই আক্রমণে হাইপারসনিক, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইউক্রেনীয় বিমানবাহিনী বলেছে, অনেক হামলা রাশিয়ার পশ্চিমাঞ্চল ও কৃষ্ণসাগর থেকে চালানো হয়, একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় দখলকৃত ক্রিমিয়া থেকে।

লভিভ অঞ্চলে এক ব্যক্তির মৃত্যু ছাড়াও ২০টির বেশি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে আবাসিক বাড়ি ও একটি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। ট্রান্সকারপাথিয়ার মুকাচেভো শহরে মার্কিন ইলেকট্রনিকস কোম্পানির কারখানায় হামলায় আরো ১৫ জন আহত হয়েছেন। সেখানে কফি মেশিনসহ গৃহস্থালী পণ্য উৎপাদন হতো।

অন্যদিকে জেলেনস্কি সাংবাদিকদের বলেছেন, মস্কোর পক্ষ থেকে এখনো যুদ্ধ শেষ করতে সত্যিকারের আলোচনায় বসার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বুদাপেস্টে আলোচনার ব্যাপারে তিনি নিরুৎসাহিত, কারণ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। যদিও হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আলোচনার জন্য তারা নিরাপদ ও ন্যায্য পরিবেশ দিতে প্রস্তুত।

জেলেনস্কি আরো জানান, রাশিয়া দক্ষিণের জাপোরিঝঝিয়া ফ্রন্টে সেনা জড়ো করছে। “আমরা দেখতে পাচ্ছি, তারা কুর্স্ক দিক থেকে সেনা সরিয়ে জাপোরিঝঝিয়ায় পাঠাচ্ছে।”

এদিকে ইউক্রেন বলেছে, তাদের সেনারা রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। এছাড়া দখলকৃত দোনেৎস্ক শহরে রুশ ড্রোন ডিপোসহ অন্যান্য সামরিক স্থাপনাতেও আঘাত হেনেছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

আগস্ট ২৩, ২০২৬
আন্তর্জাতিক

প্রকাশ্যে এলো মার্কিন নৌবাহিনীর নতুন ক্ষেপণাস্ত্র ‘ম্যালিস’

আগস্ট ২৩, ২০২৬
আন্তর্জাতিক

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ পেয়েছে ইরান

আগস্ট ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ করলেন ছাত্রদল নেতা

আগস্ট ২৩, ২০২৬

শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

আগস্ট ২৩, ২০২৬

ফুলবাড়ীয়ায় এনসিপির উপজেলা কমিটি থেকে ১৪ নেতার পদত্যাগ

আগস্ট ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version