Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে

ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

October 8, 2026
A A
দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে

আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কঠোর ও স্পষ্ট বার্তা দিয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি সাফ জানিয়েছেন, পূজা চলাকালে মদ্যপান করে কোনো ধরনের মাতলামি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না; এমন কর্মকাণ্ডে জড়ালে তাকে ঘাড়ে ধরে থানায় নিয়ে আসা হবে।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভায় দেওয়া তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

সীমান্তবর্তী অঞ্চলের মাদকসংক্রান্ত ঝুঁকি তুলে ধরে সভায় পুলিশ সুপার বলেন, ফেনী সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মদ পাওয়া তুলনামূলক সহজলভ্য। তবে পূজার পবিত্রতা বা শান্তিশৃঙ্খলা নষ্ট করে কেউ যদি মদ খেয়ে নাচানাচি বা মাতলামি করে, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ তাকে ঘাড়ে ধরে নিয়ে এসে নিয়োজিত মেডিকেল টিমের মাধ্যমে পেট ওয়াশ করাবে এবং তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেবে।

তিনি আরও উল্লেখ করেন, পূজামণ্ডপগুলোতে দু-একজনের উচ্ছৃঙ্খল আচরণের কারণেই সার্বিক পরিবেশ নষ্ট হয়। এবার শহরকেন্দ্রিক ও অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে বাড়তি নজরদারির পাশাপাশি প্রতিমা তৈরির সময়ও বিশেষ সতর্কতা জারি থাকবে। জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিশৃঙ্খলাকারী যে দলের বা পরিচয়েরই হোক না কেন, ছাড় দেওয়া হবে না।

ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, মণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ, আনসার ও বিজিবির যৌথ টহলের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা ও গুজব প্রতিরোধে খোলা থাকবে সার্বক্ষণিক কন্ট্রোল রুম।

এদিকে পুলিশ সুপারের এমন কঠোর বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতারা। ফেনী জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সমীর কর জানান, পূজার পবিত্রতা রক্ষা ও সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশ সুপারের এই কঠোর বার্তাকে তাঁরা পূর্ণ সমর্থন ও স্বাগত জানাচ্ছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, ফেনী জেলার ছয়টি উপজেলায় এবার মোট ১৫৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা গতবারের তুলনায় তিনটি বেশি। এর মধ্যে ফেনী সদরে ৬৫টি, ফুলগাজীতে ৩৪টি, সোনাগাজীতে ২৩টি, দাগনভূঞায় ১৯টি, পরশুরামে ৭টি এবং ছাগলনাইয়ায় ৫টি মণ্ডপে পূজা উদযাপিত হবে।

Related Posts

অন্যান্য

জামায়াত নেতার গাড়ি ভাঙার জেরে পদ হারালেন কুমিল্লা মহানগর এবি পার্টির আহ্বায়ক

October 16, 2026
বাংলাদেশ

সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

October 15, 2026
বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!

October 16, 2026

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

October 16, 2026

ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version