Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

বিজিবির উপর চোরাকারবারিদের হামলা, পাল্টা হামলায় এক চোরাকারবারি নিহত

October 12, 2026
A A
বিজিবির উপর চোরাকারবারিদের হামলা, পাল্টা হামলায় এক চোরাকারবারি নিহত

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেরার পথে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের পাল্টা গুলিতে নোমান আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া চোরাকারবারিদের হামলায় এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত নোমান আলী উপজেলার বেতকুড়ি এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে এবং তিনি স্থানীয় বাঘাইতলা বাজারের ইজারাদার ছিলেন বলে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলিখালী সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে কিছু ভারতীয় চোরাচালানের পণ্য আটক করে বিজিবির টহলদল। পণ্য নিয়ে ফেরার পথে একদল সংঘবদ্ধ চোরাকারবারি অস্ত্রশস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার একপর্যায়ে বিজিবি সদস্যরা মৌখিকভাবে সতর্ক করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাতে প্রথমে শূন্যে গুলিবর্ষণ করে। তবে তা উপেক্ষা করে চোরাকারবারিরা পুনরায় বিজিবি সদস্যদের ওপর চড়াও হলে এক সদস্য আহত হন। পরবর্তী সময়ে নিজেদের জীবন ও সরকারি সম্পদ রক্ষার্থে বিজিবি আত্মরক্ষামূলক গুলি চালালে নোমান আলী গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দান ও বিজিবি সদস্যদের ওপর হামলার অভিযোগে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, নিহতের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান রোধে নিরাপত্তা বাহিনীর এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে ৩৯ বিজিবি।

Related Posts

অন্যান্য

জামায়াত নেতার গাড়ি ভাঙার জেরে পদ হারালেন কুমিল্লা মহানগর এবি পার্টির আহ্বায়ক

October 16, 2026
বাংলাদেশ

সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

October 15, 2026
বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!

October 16, 2026

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

October 16, 2026

ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version