Tuesday, October 13, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের বিকল্প নেই: এ টি এম আজহারুল ইসলাম এমপি

October 12, 2026
A A
‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের বিকল্প নেই: এ টি এম আজহারুল ইসলাম এমপি

শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন জাতীয় সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও ‘শ্রমিক বার্তা’র কেন্দ্রীয় উপদেষ্টা এ টি এম আজহারুল ইসলাম। ১০ অক্টোবর শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে দ্বি-মাসিক ‘শ্রমিক বার্তা’র ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত লেখক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে এ টি এম আজহারুল ইসলাম বলেন, দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার নিশ্চিত করতে জুলাই সনদে প্রদত্ত অঙ্গীকারগুলো বাস্তবায়নে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অতীতের রাজনৈতিক দলগুলো শ্রমিকদের স্বার্থকে কেবল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে উল্লেখ করে তিনি জানান, প্রতিষ্ঠানের মুনাফার ন্যায্য অংশ শ্রমিকদের প্রদান করা হলে তাঁদের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং টেকসই শ্রমিক-মালিক সম্পর্ক গড়ে উঠবে।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট ও পরিবহন খাতের চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী কর্মীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং বিমানবন্দরে সব ধরনের হয়রানি বন্ধ করে তাঁদের নিরাপত্তা ও সম্মান প্রদানের দাবি তোলেন তিনি।

দ্বি-মাসিক ‘শ্রমিক বার্তা’র সম্পাদকমণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মানবাধিকারকর্মী ও সাবিকুন্নাহার মুনী এমপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ, কবি মোশাররফ হোসেন খান, ডাকসুর জিএস এস এম ফরহাদসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রম অধিকার রক্ষা, সাহিত্যচর্চা ও ব্যবসায়িক ক্ষেত্রে অবদান রাখার জন্য বিশিষ্ট লেখক, গবেষক, তৈরি পোশাক খাতের উদ্যোক্তা ও শীর্ষ শ্রমিক নেতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

Related Posts

বাংলাদেশ

পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, তপশিল ডিসেম্বরে

October 13, 2026
বাংলাদেশ

দুপুর ১২টার আগে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ, নেওয়া হয়েছে ৯টি নতুন সিদ্ধান্ত

October 13, 2026
এনসিপি

বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ

October 13, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

October 13, 2026

২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি চুয়েটের উপাচার্য

October 13, 2026

আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস: দুর্যোগের দুর্ভোগে শীর্ষে বাংলাদেশ

October 13, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version