Wednesday, October 14, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন দিল জামায়াত

October 14, 2026
A A
বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন দিল জামায়াত

কিশোরগঞ্জের কটিয়াদীতে রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। বিএনপির প্রয়াত এক ওয়ার্ড সভাপতির বিধবা স্ত্রীকে আর্থিক সংকট মোকাবিলা ও স্বাবলম্বী করে তুলতে একটি সেলাই মেশিন উপহার দিয়েছে দলটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের নিজ বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী ঝুমা আক্তারের হাতে এই সেলাই মেশিনটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ। মো. সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

সেলাই মেশিন বিতরণকালে কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মাওলানা আবু ইছা, ইউনিয়ন প্রচার সেক্রেটারি হাফিজুর রহমান এবং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলীসহ দলটির স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

সহযোগিতা পেয়ে আবেগপ্লুত হয়ে ঝুমা আক্তার বলেন, “আমার স্বামী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জামায়াতে ইসলামী আমার তিন মেয়েসহ এই সংকটকালে পাশে দাঁড়িয়েছে। বিপদে দল-মতের ভেদাভেদ না ভুলে পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ আমার পরিবারের জন্য এক বিশাল প্রাপ্তি।”

সেলাই মেশিন হস্তান্তর অনুষ্ঠান শেষে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের রুহের মাগফিরাত ও তাঁর পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

Related Posts

বাংলাদেশ

গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

October 14, 2026
বাংলাদেশ

অপারেশন ক্লিন হার্টের মতো কিছু হবে কি, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

October 14, 2026
জামায়াত

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

October 14, 2026

চেন্নাইয়ের হাসপাতালে খুনি শামীম ওসমান: ভারতে প্রকাশ্যে জুলাই গণহত্যার আসামিদের অবাধ বিচরণ

October 14, 2026

চাকরির আশ্বাসে রাশিয়ায় নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় ৩০ বাংলাদেশিকে

October 14, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version