Wednesday, October 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

October 20, 2026
A A
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাইয়ের চেতনাকে ধারণ করে না বলে বিএনপি যে অভিযোগ তুলেছে, তা অত্যন্ত হাস্যকর ও অবান্তর বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি পাল্টা দাবি করে বলেন, জামায়াতে ইসলামী ও ১১ দলই মূলত জুলাইয়ের গণঅভ্যুত্থানকে ধারণ করে। অন্যদিকে বিএনপি গণভোটের রায়কে অস্বীকার ও বাতিল করে জুলাই চেতনার পরিষ্কার বিরোধিতা করছে।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার ও সরকারি বিভিন্ন পদক্ষেপে বিএনপি সরকারের দলীয়করণের নানা চিত্র তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার মারাত্মক অভিযোগ তুলে বলেন, বর্তমান বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং পিএসসির মতো সাংবিধানিক পদে ছাত্রদল ও যুবদলের লোকদের বসাচ্ছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্ররা যার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল, ঠিক একইভাবে চা খাওয়ার দাওয়াত দিয়ে পিএসসি চেয়ারম্যানসহ সদস্যদের পদত্যাগে বাধ্য করে দলীয়করণের নতুন রেকর্ড গড়েছে সরকার।

রাষ্ট্র সংস্কার ইস্যুতে বিএনপিকে চরম ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তিনি বলেন, বিএনপি তাদের ‘নোট অব ডিসেন্ট’-এর ওপর অনড় থেকে গণভোটে জনগণের প্রায় ৭০ ভাগ রায় পাওয়া সংবিধান সংস্কারকে বাইপাস করতে চাইছে। সংবিধানের মৌলিক সংস্কার না করে বিএনপির ইচ্ছেমতো সংশোধনের যে চক্রান্ত চলছে, তাতে ভবিষ্যতে যে-ই ক্ষমতায় আসবে, সে-ই ফ্যাসিবাদী হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ওসমানী উদ্যানের একটি সরকারি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীরকে আমন্ত্রণের ক্ষেত্রে শিষ্টাচার লঙ্ঘনের তীব্র নিন্দা জানান দলটির সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, রুলস অব প্রেসিডেন্স অনুযায়ী পূর্ণমন্ত্রীর মর্যাদাধারী বিরোধীদলীয় নেতার নাম আমন্ত্রণপত্রে না দিয়ে নিচের সারির প্রতিমন্ত্রীদের নাম রাখা অসম্মানজনক। তাই তিনি ঐ অনুষ্ঠানে অংশ নেননি। অথচ এই নিয়ে প্রধানমন্ত্রী যে অসত্য ও মনগড়া তথ্য সামনে এনেছেন, তা অত্যন্ত দুঃখজনক।

তিনি অভিযোগ করেন, সরকার দুর্নীতি ও নগ্ন দলীয়করণের ব্যর্থতা আড়াল করতে বিরোধী দলের রাজপথের আন্দোলনকে জুলাইবিরোধী আখ্যা দিচ্ছে। একই সঙ্গে জামায়াত ও অন্যান্য দলের সভা-সমাবেশ বন্ধ, রাজশাহীর সম্মেলন ভণ্ডুল এবং আমীর হামজা এমপির ওয়াজ মাহফিলের অনুমতি বাতিল করে বিএনপি ঠিক শেখ হাসিনার পদচিহ্ন অনুসরণ করছে। এই পথেই আওয়ামী লীগ একসময় দিল্লিতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল বলে রিজভী ও বিএনপি নেতৃত্বকে স্মরণ করিয়ে দেন মিয়া গোলাম পরওয়ার।

Related Posts

প্রধান সংবাদ

দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, সেন্টমার্টিনে প্রতি ইউনিটের দাম ৭৭ টাকা!

October 21, 2026
আন্তর্জাতিক

ভারতে ড. ইউনূসের অবমাননাকর ‘রাবণ পোস্টার’ ছিঁড়ে ফেললো সমাজবাদী পার্টি

October 20, 2026
অন্যান্য

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

October 20, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, সেন্টমার্টিনে প্রতি ইউনিটের দাম ৭৭ টাকা!

October 21, 2026

ভারতে ড. ইউনূসের অবমাননাকর ‘রাবণ পোস্টার’ ছিঁড়ে ফেললো সমাজবাদী পার্টি

October 20, 2026

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

October 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version