রাঙ্গামাটির সাজেক এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসল ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাঁর ব্যক্তিগত অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি জানান।
ফেসবুক পোস্টে জামায়াত আমির প্রশ্ন তুলে লেখেন, “রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে?”
ভুয়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভুয়ো গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সরকারের সুস্পষ্ট ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।”
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে ডা. শফিকুর রহমান আরও বলেন, “সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। তাই সময় থাকতেই সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।”
