Saturday, October 24, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

হাসিনার পর এবার তারেক রহমান সরকারের নিশানায় রাষ্ট্রদূত দাউদ আলী

১৭ বছরের ব্যবধানে ইতিহাসরে নিষ্ঠুর পুনরাবৃত্তি

October 23, 2026
A A
হাসিনার পর এবার তারেক রহমান সরকারের নিশানায় রাষ্ট্রদূত দাউদ আলী

১৭ বছর আগে ২০০৯ সালে লন্ডনে অবস্থানরত বিএনপি নেতা তারেক রহমানকে সহায়তার অভিযোগে সাবেক শেখ হাসিনা সরকারের চরম ক্ষোভের শিকার হতে হয়েছিল তৎকালীন চ্যান্সারি প্রধান মো. দাউদ আলীকে। লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের কাউন্সলর পদ থেকে তাকে তড়িঘড়ি করে ঢাকায় তলব ও চাকরিচ্যুত করার চক্রান্ত চালিয়েছিল তৎকালীন আওয়ামী সরকার। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনে দীর্ঘ ১৭ বছর পর যখন সেই তারেক রহমানই দেশের রাষ্ট্রক্ষমতায়, তখন সেই একই দাউদ আলীর ওপর নেমে এলো ঠিক একই ধরনের খড়্গ। জামায়াতে ইসলামীর সাথে কথিত ‘সংশ্লিষ্টতার’ অবাস্তব অজুহাতে এবার তাকে তারেক রহমানের টোকিও সফর থেকে পুরোপুরি দূরে থাকার নির্দেশ দিয়েছে বর্তমান বিএনপি সরকার।

বর্তমানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন মো. দাউদ আলী। কোনো দেশের সরকারপ্রধান বা শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় সফরের ঠিক আগেভাগে স্বাগতিক দেশের দায়িত্বরত রাষ্ট্রদূতকে এভাবে মূল আয়োজন থেকে সরিয়ে দেওয়ার ঘটনা কূটনৈতিক ইতিহাসে অত্যন্ত নজিরবিহীন ও চরম অপমানজনক।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর অনুযায়ী, দাউদ আলীকে জাপানে তারেক রহমানের পুরো সফর কার্যক্রম থেকে বিরত রাখতে জরুরি ভিত্তিতে গত ১৬ই অক্টোবরের মধ্যে ঢাকায় ডেকে পাঠানো হয়। ঢাকায় আসার পর তাঁকে কড়া নির্দেশ দেওয়া হয় যে, তারেক রহমানের জাপান সফর পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তিনি টোকিওতে ফিরতে পারবেন না এবং তাকে বাংলাদেশেই অবস্থান করতে হবে।

রাষ্ট্রদূতের এমন আকস্মিক অনুপস্থিতিতে টোকিওতে সফরের প্রশাসনিক ও কূটনৈতিক প্রস্তুতি সামলাতে তাড়াহুড়ো করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে জাপানে পাঠায় সরকার। সফর শেষ হওয়ার পর দাউদ আলী কেবল তাঁর বিদায়ী আনুষঙ্গিক কাজ শেষ করার জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য টোকিও ফেরার অনুমতি পাবেন, যেখানে আগামী ২৭ ডিসেম্বর তাঁর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

যে কূটনৈতিক কর্মকর্তা ১৭ বছর আগে জীবনের ঝুঁকি নিয়ে এবং নিজের ক্যারিয়ার বাজি রেখে লন্ডনে তারেক রহমানকে সহমর্মিতা ও কূটনৈতিক সহায়তা দেওয়ার কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের রোষাণলে পড়ে দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন, সেই একই ব্যক্তির সঙ্গে তারেক রহমানের বর্তমান সরকারের এমন বিমাতাসুলভ আচরণ নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে চরম অকৃতজ্ঞতা এবং পক্ষপাতদুষ্ট রাজনৈতিক প্রতিহিংসার এক নতুন নজির হিসেবেই দেখছেন সচেতন মহল।

Related Posts

বাংলাদেশ

জোর করে নালার সংস্কারকাজ করিয়ে প্রতি বাড়ি থেকে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা

October 23, 2026
জামায়াত

বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে রাখা হবে: জামায়াত আমির

October 23, 2026
প্রধান সংবাদ

ফ্রান্সে আন্দোলনের মুখে বুলেটের প্রতিরোধী রূপ: আবু সাঈদের হাত ছড়ানোর ভঙ্গি এখন বৈশ্বিক প্রতীক

October 23, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জোর করে নালার সংস্কারকাজ করিয়ে প্রতি বাড়ি থেকে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা

October 23, 2026

হাসিনার পর এবার তারেক রহমান সরকারের নিশানায় রাষ্ট্রদূত দাউদ আলী

October 23, 2026

বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে রাখা হবে: জামায়াত আমির

October 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version