Saturday, October 24, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

​দ্বন্দ্ব নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্ভাবনা কাজে লাগাতে হবে: মামুনুল হক

October 24, 2026
A A
​দ্বন্দ্ব নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্ভাবনা কাজে লাগাতে হবে: মামুনুল হক

​ইসলামপন্থিদের মধ্যে পারস্পরিক কলহ ও দ্বন্দ্ব পরিহার করে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

​মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউএম) অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

​শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে (মিটআপ) প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

​মামুনুল হক বলেন, ইসলামপন্থিদের মধ্যে কলহ, দ্বন্দ্ব, বিবাদ ও আত্মঘাতী প্রবণতা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। এ সংকটের সমাধান কেবল সহজ কিছু কথা বলা, তাৎক্ষণিক জবাব দেওয়া কিংবা কারও ওপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়। এজন্য সংকটের গভীরে প্রবেশ করে এর মূল কারণগুলো উপলব্ধি করা এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

​তিনি আরও বলেন, বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও বিরোধ রয়েছে। মতপার্থক্যের ক্ষেত্রে ‘মতভিন্নতার সঙ্গে ঐক্য’—এই বহুল প্রচলিত নীতির চর্চার পাশাপাশি গুরুতর বিরোধের জায়গাগুলো চিহ্নিত করে তা নিরসনের উদ্যোগ নেওয়া জরুরি। ইসলামপন্থিদের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে হলে বিভেদ ভুলে সবাইকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

​দেশের সার্বিক প্রেক্ষাপট তুলে ধরে খেলাফত মজলিসের আমির বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা এবং ইসলামি চেতনার যে জাগরণ সৃষ্টি হয়েছে, তার পেছনে রয়েছে দীর্ঘ প্রায় অর্ধশতাব্দীর ত্যাগ ও প্রচেষ্টা। এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে ইসলামপন্থীদের পারস্পরিক বিরোধ নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে এবং ঐক্যবদ্ধ থাকার পথ তৈরি করতে হবে।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মোহাম্মদুল্লাহ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সালসহ মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীবৃন্দ।

Related Posts

বাংলাদেশ

ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে মস্তিষ্কের পরিবর্তে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক

October 24, 2026
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামে থাকা সন্ত্রাসীদের ব্রাশফায়ার করে মেরে ফেলার দাবি থোয়াই চিংয়ের

October 24, 2026
বাংলাদেশ

মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, রক্ষা পেলেন অল্পের জন্য

October 24, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে মস্তিষ্কের পরিবর্তে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক

October 24, 2026

পার্বত্য চট্টগ্রামে থাকা সন্ত্রাসীদের ব্রাশফায়ার করে মেরে ফেলার দাবি থোয়াই চিংয়ের

October 24, 2026

​দ্বন্দ্ব নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্ভাবনা কাজে লাগাতে হবে: মামুনুল হক

October 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version