Sunday, October 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

October 25, 2026
A A
ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে দেশে কোনো ধরনের অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হওয়া উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, বিগত বহু বছরের তুলনায় এ বছর সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ, ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা এবং নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। ধর্মীয় সম্প্রীতির এই চমৎকার পরিবেশ গড়ে তোলাকে তিনি দেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে অভিহিত করেন।

অতীতের দুর্গোৎসবের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত ১৫ থেকে ১৭ বছরে স্বৈরাচারী শাসনামলে দুর্গোৎসবকে কেন্দ্র করে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী হামলা ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র ঘটানো হতো। এবার সেই ধরনের পরিকল্পিত কোনো নাশকতা বা দুর্ঘটনামুক্ত রাখা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডিজিটাল অ্যাপ মনিটরিং ও আগাম সতর্কতামূলক পদক্ষেপের কারণেই নাশকতাকারীদের একাধিক গুপ্ত পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে অবদান রাখায় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, এবার তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত প্রযুক্তির সহায়তায় মুহূর্তের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে পূজায় অভূতপূর্ব সরকারি সহায়তার পরিসংখ্যান তুলে ধরে জানান, ২০২৬ সালে দেশে রেকর্ডসংখ্যক ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। গত সরকারের আমলে পূজায় সর্বোচ্চ সরকারি অনুদান ছিল ৪ কোটি টাকা, যা এবার প্রধানমন্ত্রী ১ কোটি টাকা বাড়িয়ে ৫ কোটি টাকায় উন্নীত করেছেন। পাশাপাশি সাপ্তাহিক ছুটির সাথে মিলিয়ে মোট ৫ দিনের দীর্ঘ ছুটি দেওয়া হয় এবং মণ্ডপপ্রতি চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা হয়।

বক্তব্যের শেষাংশে স্বরাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রেখে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই সরকার একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। কোনো দেশবিরোধী বা পতিত স্বৈরাচারের দোসরদের অপতৎপরতা সহ্য করা হবে না।

Related Posts

বাংলাদেশ

গ্যাস সংকটে আবারো বন্ধ হয়ে গেল যমুনা সার কারখানা

October 25, 2026
অন্যান্য

‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’

October 25, 2026
এনসিপি

আশঙ্কা ছিল, সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করবে না বিএনপি, সেটিই সত্য হয়েছে

October 25, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গ্যাস সংকটে আবারো বন্ধ হয়ে গেল যমুনা সার কারখানা

October 25, 2026

সরকার নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির

October 25, 2026

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version