Monday, October 26, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন

ফেসবুক পোস্টে দাবি এনসিপি নেতার

October 26, 2026
A A
ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বর্তমান রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন একসময় ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক তারেক রেজা।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই বিস্ফোরক দাবি করেন।

তারেক রেজা তাঁর পোস্টে লেখেন, রাশেদ খাঁন অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী হিসেবে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করলে, ছাত্রশিবির থেকে তাঁকে অন্য প্রার্থীর পক্ষে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অমান্য করে তিনি সংগঠন ছেড়ে চলে যান।

এনসিপি নেতা আরও মন্তব্য করেন, অতীতে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পর যাঁরা পরবর্তীতে ভোল পাল্টে ফেলেন, তাঁদের অনেকের মধ্যেই অতি বিপ্লবী বা ‘মোর ক্যাথলিক দ্যান দ্য পোপ’ সিন্দ্রোম কাজ করে—যা নতুন কিছু নয়।

বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে স্মৃতিচারণা করে তারেক রেজা পোস্টে উল্লেখ করেন, যেদিন ভোরে আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার খবর পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে, সেদিন সকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের নেতারা রাশেদ খাঁন ও নুরুল হক নুরকে ফোন করে তাৎক্ষণিক কর্মসূচি দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

নুরুল হক নুর বিষয়টি নিয়ে কিছুটা ভেবেচিন্তে ও খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেও, রাশেদ খাঁন শুরুতেই তীব্র আপত্তি জানান। রাশেদের আশঙ্কা ছিল, নিহত আবরার ফাহাদ শিবির কর্মী হতে পারেন এবং তাঁর জন্য কর্মসূচি পালন করলে রাজনৈতিক বা সাংগঠনিক ক্ষতি হতে পারে—যা মূলত তাঁর শিবির পরিচয় লুকানোর চেষ্টারই বহিঃপ্রকাশ ছিল।

তারেক রেজা আরও লেখেন, রাশেদ খাঁনের সেই আপত্তি ও বাধা উপেক্ষা করেই যখন শিক্ষার্থীরা কর্মসূচি ঘোষণা করেন, তখন ক্ষিপ্ত হয়ে রাশেদ সংগঠনের এক নেতাকে ফোন করে ধমক দিয়ে বলেছিলেন, “কথা না শুনলে তোমাদের ছাত্র অধিকার পরিষদ করার কোনো প্রয়োজন নেই, কাল থেকে আমাদের সঙ্গে আসবা না।”

তবে শেষ পর্যন্ত কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের বাঁধভাঙা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জনস্রোত দেখে সেই রাশেদ খাঁনই বাধ্য হয়ে পরবর্তীতে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন বলে পোস্টে উল্লেখ করেন তারেক রেজা।

Related Posts

বাংলাদেশ

মিষ্টির শূন্য সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

October 26, 2026
বাংলাদেশ

‘সনাতন ধর্মাবলম্বীরা বলতেন, মায়ের কোলে সন্তান যেমন থাকে সাঈদীর কাছে সেভাবেই আছি’: ডাকসু ভিপি সাদিক কায়েম

October 26, 2026
বাংলাদেশ

প্রতিবন্ধী চার ভাই-বোনের দুর্বিষহ জীবন, চলাচলের রাস্তা নেই

October 26, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মিষ্টির শূন্য সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

October 26, 2026

ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন

October 26, 2026

সরকার চাইলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

October 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version