Tuesday, October 27, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

আওয়ামী লীগকে নিয়ে কঠোর বার্তা দিলেন জামায়াত আমির

October 27, 2026
A A
আওয়ামী লীগকে নিয়ে কঠোর বার্তা দিলেন জামায়াত আমির

দীর্ঘ ১৫ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের অভিযোগ তুলে আওয়ামী লীগকে সতর্ক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসব কর্মকাণ্ডে জড়িতদের কেউ কেউ এখনো আশকারা পাচ্ছেন বলে অভিযোগ করে তিনি বলেন, ‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ কখনো স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষে ক্ষমতা ছাড়তে পারেনি। প্রতিবারই দলটিকে লাঞ্ছনা ও অপমানের মধ্য দিয়ে বিদায় নিতে হয়েছে। কেউ যদি আবার একই পথে হাঁটতে চান, তাহলে তাদের পরিণতিও একই রকম হবে।

ন্যায়বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি

জামায়াতের আমির বলেন, তারা ন্যায়বিচার চান। অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া কিংবা কারও সামান্য ক্ষতি করাও তাদের কাম্য নয়। তবে ন্যায়বিচার নিশ্চিত হলে প্রত্যেক অপরাধীর সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ সবার। কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে দেশকে ইজারা দেওয়া হবে না। দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।

নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ

নিজ দলের নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, জীবন একটাই, আর সেই জীবন আল্লাহ ও মানবতার জন্য উৎসর্গ করতে তারা প্রস্তুত। ফাঁসির মঞ্চে যাওয়ার সময় জামায়াতের নেতাদের পা কিংবা ঠোঁট কাঁপেনি। কারণ, তারা বিশ্বাস করতেন, তাদের ওপর অন্যায় করা হয়েছে এবং শহীদ হিসেবে আল্লাহর কাছে ফিরে যাবেন।

তিনি আরও দাবি করেন, জামায়াতের অনেক সহকর্মী নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। তাঁদের কারও কারও কবর এখনো পরিবারের সদস্যরা খুঁজে পাননি। অনেক মা-বাবা আজও জানেন না, তাঁদের সন্তান বেঁচে আছেন, নাকি মারা গেছেন। মারা গিয়ে থাকলে কোথায় তাঁদের কবর, সে তথ্যও তাঁদের অজানা।

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সমালোচনা

আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে শফিকুর রহমান বলেন, মানুষ হত্যা যদি রাজনীতির সংজ্ঞা হয়, তাহলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে। কিন্তু রাজনীতি যদি মানুষের কল্যাণে দেশ গঠন, উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার নাম হয়, তাহলে দলটি সেই যোগ্যতা রাখে না।

এ কারণে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির।

Related Posts

বাংলাদেশ

আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী

October 27, 2026
জামায়াত

২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’

October 27, 2026
বাংলাদেশ

১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, অচল দাপ্তরিক কার্যক্রম

October 27, 2026

সপ্তাহের সেরা

  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব, মধ্যস্থতায় ইরান!

October 27, 2026

আওয়ামী লীগকে নিয়ে কঠোর বার্তা দিলেন জামায়াত আমির

October 27, 2026

আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী

October 27, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version