Monday, November 9, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

নতুন বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন চলতে দেওয়া হবে না: এমপি শফিকুল ইসলাম মাসুদ

November 8, 2026
A A
নতুন বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন চলতে দেওয়া হবে না: এমপি শফিকুল ইসলাম মাসুদ

জনগণের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার মানসিকতাকে ব্রিটিশ আমলের শাসনব্যবস্থার পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, স্বাধীন বাংলাদেশে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের জনগণের ওপর মালিকানা প্রতিষ্ঠার সুযোগ নেই। কর্তৃত্ববাদী মনোভাবের পরিবর্তে জনগণের অধিকার, মর্যাদা ও জবাবদিহিমূলক নেতৃত্ব নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশে আর কোনো কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।

রোববার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণবিল এলাকায় হিন্দু সম্প্রদায়ের পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করেন তিনি।

বগা সেতু নির্মাণে উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা

বাউফলের দীর্ঘদিনের প্রত্যাশিত বগা সেতু নির্মাণ প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, ‘আমি ক্রেডিট চাই না, দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে বগা সেতু চাই।’

তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সময় থেকেই বগা সেতু নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ ও উদ্যোগ শুরু করেন। জাতীয় সংসদ নির্বাচনের পর সেতুমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে বিষয়টি আরও এগিয়ে নেওয়া হয়। এর ধারাবাহিকতায় সংশ্লিষ্ট মন্ত্রী নিজেই বাউফল পরিদর্শন করেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, একটি জনবিচ্ছিন্ন মহল বগা সেতু নির্মাণের উদ্যোগ বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তবে এসব বাধা ও ষড়যন্ত্র সত্ত্বেও সেতুর নির্মাণকাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বগা সেতু কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এটি বাউফলসহ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশার প্রতীক। সেতুটি নির্মিত হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। সেতুর কৃতিত্ব কে নেবে কিংবা কার নামে এটি পরিচিত হবে, তা তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। মানুষের দুর্ভোগ নিরসনই তাঁর প্রধান লক্ষ্য।

প্রধানমন্ত্রীও বগা সেতু নির্মাণের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে আলোচনার বিষয়ে সংসদ সদস্য বলেন, বগা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা তিনি মন্ত্রীর কাছে তুলে ধরেছেন। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহও প্রকাশ করেছিলেন।

তবে মন্ত্রী তাঁকে জানিয়েছেন, এ জন্য আলাদাভাবে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার প্রয়োজন নেই। জনগণের প্রতি সরকারের আন্তরিকতা সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন। বগা সেতুর বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং নির্মাণকাজ দ্রুত শুরু করার বিষয়ে বিশেষভাবে তদারকির নির্দেশনা দিয়েছেন বলে জানান সংসদ সদস্য।

জনগণ এলাকার মালিক, জনপ্রতিনিধিরা সেবক

জনগণের অধিকার ও জনপ্রতিনিধিদের দায়িত্ব সম্পর্কে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এলাকার প্রকৃত মালিক জনগণ। আর নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের সেবক মাত্র। কোনো জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা কিংবা তাঁদের পরিবারের সদস্য অন্যায় করলে জনগণের উচিত তাঁদের জবাবদিহির আওতায় আনা।

তিনি বলেন, তাঁর কোনো কর্মী কিংবা পরিবারের সদস্য অন্যায় করলেও জনগণ যেন তাঁকে শাসন করেন। এতে কাজ না হলে তিনি নিজেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এলাকার চেয়ারম্যানসহ সব জনপ্রতিনিধিকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের মতামত, অধিকার ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল যেন জনগণের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

আগামী দিনে স্থানীয় নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও জনগণের স্বাধীন মতামত ও সিদ্ধান্তের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, জনগণ যাঁদের দায়িত্ব দেবেন, তাঁদের অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

ধর্মীয় সম্প্রীতি ও সমান অধিকারের ওপর গুরুত্বারোপ

মতবিনিময় সভায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন সংসদ সদস্য। একই সঙ্গে এলাকার উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তার বিষয়েও আলোচনা করেন তিনি।

এ সময় সব ধর্মের মানুষের সমান অধিকার, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সামাজিক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন ড. শফিকুল ইসলাম মাসুদ।

মতবিনিময় সভায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম, কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান খানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, দায়িত্বশীল ব্যক্তি ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Related Posts

বাংলাদেশ

‘আমার ভাই মরে গেল আল্লাহ’, হাদির স্মরণে কান্নার রোল

November 9, 2026
বাংলাদেশ

পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো: কোন গ্রেডে কত বেতন প্রস্তাব

November 9, 2026
জামায়াত

​হাসিনার পাসপোর্ট আবেদন কর্মীদের সান্ত্বনা ও পদ বাঁচানোর অপকৌশল: জামায়াত নেতা জুবায়ের

November 9, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আমার ভাই মরে গেল আল্লাহ’, হাদির স্মরণে কান্নার রোল

November 9, 2026

সাগরপথে মিয়ানমারে সার পাচারের চেষ্টা, বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

November 9, 2026

নতুন পাসপোর্ট চেয়ে আবেদন হাসিনার; প্রত্যাখ্যান করলো বাংলাদেশ

November 9, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version