মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও সামরিক সমীকরণে এক বিশাল মোড় নিতে যাচ্ছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত বহুল আলোচিত ‘মাক্কাহ্ যৌথ প্রতিরক্ষা চুক্তি’ (Makkah Joint Defense Pact)-এ এবার আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সিরিয়া। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি (Associated Press)-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিরিয়ার প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, দামেস্ক সরকার ইতোমধ্যে এই প্রভাবশালী সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়ে নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে খুব শিগগিরই এই বিষয়ে দামেস্ক বা রিয়াদ থেকে আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হবে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্য বিষয়ক একজন জ্যেষ্ঠ আঞ্চলিক কর্মকর্তা এপি-কে নিশ্চিত করেছেন যে, চুক্তিতে সিরিয়ার পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তি এবং শর্তাবলী নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এখনও উচ্চপর্যায়ের কৌশলগত আলোচনা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
যদি সিরিয়া আনুষ্ঠানিকভাবে এই জোটে প্রবেশ করে, তবে সৌদি আরবের অর্থনৈতিক শক্তি, তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি ও ন্যাটোভুক্ত অভিজ্ঞতা এবং পাকিস্তানের পারমাণবিক ও বিশাল সেনা সক্ষমতা নিয়ে গঠিত এই ‘মক্কা জোট’ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে এক নতুন যুগের সূচনা করবে। বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সার্বিক সামরিক পুনর্গঠন ও আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষায় এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা।
