Tuesday, November 10, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

গঙ্গার পানিবণ্টন চুক্তি, শ্রমিক অসন্তোষ ও জ্বালানি সংকট নিয়ে সংসদে আলোচনার উদ্যোগ বিরোধী দলের

November 10, 2026
A A
গঙ্গার পানিবণ্টন চুক্তি, শ্রমিক অসন্তোষ ও জ্বালানি সংকট নিয়ে সংসদে আলোচনার উদ্যোগ বিরোধী দলের

ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া, তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, সারসংকট এবং এলপিজিসহ বিভিন্ন জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়গুলো জাতীয় সংসদে আলোচনার জন্য নোটিশ দিয়েছে বিরোধী দল।

সোমবার জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র মোহাম্মদ নাজিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এসব বিষয়ের পাশাপাশি প্রধানমন্ত্রীর জাপান সফর, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, রোহিঙ্গা সংকট এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা নিয়েও সংসদে আলোচনার জন্য নোটিশ দেওয়া হবে।

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে উদ্বেগ

আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ অবস্থায় চুক্তির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংসদে আলোচনার উদ্যোগ নিয়েছে বিরোধী দল।

এ বিষয়ে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে নোটিশ দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম।

পোশাকশিল্পের সংকট ও শ্রমিক অসন্তোষ

তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানিসংকট এবং অন্যান্য কাঠামোগত সমস্যা নিরসনের বিষয়ে সংসদে সাধারণ আলোচনার জন্য ১৪৭ বিধিতে নোটিশ দিয়েছেন মোহাম্মদ নাজিবুর রহমান।

একই সঙ্গে দেশের পোশাকশিল্পের সম্ভাবনা কাজে লাগানো এবং খাতটির বিদ্যমান সমস্যাগুলো সমাধানের বিষয়েও আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

অন্যদিকে, সারসংকট এবং এলপিজিসহ বিভিন্ন জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার জন্য সংসদের কার্যপ্রণালি বিধির ৬৮ বিধিতে পৃথক নোটিশ দেওয়া হয়েছে।

সংসদে আলোচনার প্রক্রিয়া

জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে কোনো বিষয়ে সাধারণ আলোচনার জন্য দেওয়া নোটিশ স্পিকার গ্রহণ করলে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনার সময়সীমা নির্ধারণের এখতিয়ার স্পিকারের হাতে থাকে। সাধারণত এ ধরনের নোটিশ গৃহীত হলে সংশ্লিষ্ট বিষয়ে এক ঘণ্টা আলোচনা হয়ে থাকে।

বিরোধী দলের এসব নোটিশ গৃহীত হলে জাতীয় স্বার্থ, অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও জনদুর্ভোগসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে আলোচনার সুযোগ তৈরি হবে।

Related Posts

প্রধান সংবাদ

দেশের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠা ও উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কমিটি গঠন

November 10, 2026
প্রধান সংবাদ

স্কুলছাত্র হলে ‘বখাটে’, মাদরাসার হলে ‘মাদরাসা ছাত্র’! মিডিয়ার নগ্ন দ্বিচারিতা

November 10, 2026
আওয়ামী লীগ

আওয়ামী লীগের ফেরা মানেই বিএনপির পতন: তৃণমূলের অস্তিত্ব রক্ষার নতুন যুদ্ধ!

November 10, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠা ও উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কমিটি গঠন

November 10, 2026

স্কুলছাত্র হলে ‘বখাটে’, মাদরাসার হলে ‘মাদরাসা ছাত্র’! মিডিয়ার নগ্ন দ্বিচারিতা

November 10, 2026

গঙ্গার পানিবণ্টন চুক্তি, শ্রমিক অসন্তোষ ও জ্বালানি সংকট নিয়ে সংসদে আলোচনার উদ্যোগ বিরোধী দলের

November 10, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version