Thursday, November 12, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস জামায়াতের নেই: ডা. শফিকুর রহমান

November 11, 2026
A A
কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস জামায়াতের নেই: ডা. শফিকুর রহমান

কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠক কিংবা সমঝোতা করার কোনো নজির বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেই বলে স্পষ্ট জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দল কিংবা বন্ধুদের সঙ্গে আলোচনা হতে পারে, কিন্তু কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের প্রশ্নই আসে না।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইঙ্গিত দেন, একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি কোনো সংস্থার গোপন বৈঠকের যোগসূত্র সাম্প্রতিক অস্থিরতার পেছনে থাকতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বলেন, একটি দলের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার সমঝোতার কথা বলা হয়েছে। সেই দলটি কোনটি, তা স্পষ্ট করা উচিত। সরকারের নিয়োজিত সচিব পদমর্যাদার একজন ব্যক্তি সারাক্ষণ জামায়াতকে নিয়ে মিথ্যাচার করেন। তাঁর বক্তব্যকে উদ্ধৃত করে যদি জামায়াতকে ইঙ্গিত করা হয়, তাহলে ৩৫০ সদস্যের সংসদে দাঁড়িয়ে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই।

তিনি আরও বলেন, এ বিষয়ে আগেও চ্যালেঞ্জ জানানো হয়েছে। কারও কাছে প্রমাণ থাকলে তা জনসমক্ষে উপস্থাপন করা হোক।

পাল্টা অভিযোগ করে ডা. শফিকুর রহমান বলেন, যারা জামায়াতের দিকে আঙুল তুলছেন, তাদের নিজেদেরই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের সুস্পষ্ট প্রমাণ ও রেকর্ড রয়েছে। এমনকি সংশ্লিষ্ট সংস্থার দেশে গিয়ে অতীতের পররাষ্ট্রনীতির ভুল স্বীকার করে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার নজিরও রয়েছে। তাই অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদের অবস্থান আয়নায় দেখা উচিত।

আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার অভিযোগও নাকচ করেন জামায়াত আমির। তিনি বলেন, গত ১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনের বক্তব্য তাঁকে ভুলভাবে উদ্ধৃত করে উপস্থাপন করা হয়েছে। অথচ ওই দিনের ২২ মিনিটের বক্তব্যে তিনি একবারের জন্যও আওয়ামী লীগের নাম উল্লেখ করেননি। বক্তব্যটির সম্পূর্ণ ভিডিও এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে। যে কেউ তা যাচাই করতে পারবেন।

দেশের মাদক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়েও সরকারের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সরকারি দলের সংসদ সদস্যরাই সংসদে অভিযোগ করেছেন, ফ্যাসিবাদের আমলে গড়ে ওঠা মাদক সিন্ডিকেট বর্তমানে তাদের দলের কিছু নেতার নিয়ন্ত্রণে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়েও মাদকের বড় চালান যাতায়াতের বিষয়টি সরকারি দলের সদস্যরা উল্লেখ করেছেন। এমনকি কুষ্টিয়ায় মাদক কারবারিদের গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ সরকারি দলের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছে।

সীমান্তে হত্যাকাণ্ড ও পুশ-ইন প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের সংখ্যা ২২ থেকে ১২-তে নামিয়ে আনার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে হাততালি চেয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারলে সবাই মিলে প্রাণখুলে হাততালি দেবেন। কারণ, প্রতিটি নাগরিকের জীবনের মূল্য রয়েছে। সীমান্ত সুরক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ জনগণও যেভাবে ভূমিকা রেখেছে, তাদের অবদানও স্বীকার করা প্রয়োজন ছিল।

বক্তব্যের শেষ পর্যায়ে পারস্পরিক দোষারোপের রাজনীতি পরিহারের আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়া না হলে তিনি এসব বিষয়ে কোনো কথা বলতেন না। ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই চেতনা ধারণ করেই সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, কোনো দেশের আধিপত্য মেনে নেওয়া হবে না। বাংলাদেশকে বাংলাদেশের স্বার্থ ও স্বকীয়তা বজায় রেখেই গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত।

Related Posts

আওয়ামী লীগ

ছাত্রলীগের আবিদকে সঙ্গে নিয়ে ছাত্রদলের আবিদের ‘লীগবিরোধী’ মিছিল

November 12, 2026
জামায়াত

কত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে

November 12, 2026
প্রধান সংবাদ

বাংলাদেশে ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গঠনে তুরস্কের সঙ্গে আলোচনা, যৌথ বিনিয়োগের সম্ভাবনা!

November 11, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছাত্রলীগের আবিদকে সঙ্গে নিয়ে ছাত্রদলের আবিদের ‘লীগবিরোধী’ মিছিল

November 12, 2026

‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’

November 12, 2026

কত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে

November 12, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version