Thursday, November 12, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’

জেলা মৎস্যজীবী দলের সভাপতি হোসেনের হুমকি

November 12, 2026
A A
‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’

‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’—এমন চরম উগ্র, সন্ত্রাসী ও আক্রমণাত্মক ভাষায় নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিরিয়ানির দোকানের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার ব্যস্ততম মাসদাইর এলাকায় শত শত সাধারণ মানুষের সামনে ঘটে এই ঘটনা।

ভুক্তভোগী ঐ ম্যানেজারের নাম খোকন। জনাকীর্ণ বাজারের মধ্যে একজন রাজনৈতিক নেতার এমন ঔদ্ধত্যপূর্ণ ও উন্মুক্ত অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়ার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা দাবানলের মতো ভাইরাল হয়ে যায়। ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বিরিয়ানির দোকানের এক কর্মচারীর সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত চার প্যাকেট বিরিয়ানি পার্সেল নেওয়াকে কেন্দ্র করে। এক নারী ক্যাশে টাকা পরিশোধ না করেই টাকা দিয়েছেন দাবি করে পার্সেল জোরপূর্বক নিতে চান। ম্যানেজার টাকা না পেয়ে খাবার হস্তান্তর করতে অস্বীকৃতি জানালে ঐ নারীর সঙ্গে তীব্র তর্কবিতর্ক হয়। পরবর্তীতে ঐ নারী মৎস্যজীবী দল নেতা এইচ এম হোসেন ও তার ক্যাডারদের ডেকে নিয়ে আসেন। দোকানে ঢুকেই কোনো তোয়াক্কা না করে ম্যানেজার খোকনের ওপর চড়াও হন হোসেন এবং প্রকাশ্যে গুলি চালিয়ে মাথার মগজ উড়িয়ে দেওয়ার হুমকি দেন।

অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওর কমেন্ট বক্সে নেটিজেনরা রাজনৈতিক ক্ষমতার এমন অপব্যবহার ও গুন্ডামির বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছেন। ফতুল্লায় প্রকাশ্যে রিভলবার বা পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়া এই নেতার কাছে অবৈধ অস্ত্র রয়েছে কি না—তা তদন্ত করে তাকে অবিলম্বে গ্রেপ্তারের জোরালো দাবি উঠেছে।

এমন ন্যক্কারজনক ঘটনায় স্থানীয় ব্যবসায়ী সমাজ প্রশ্ন তুলেছেন, প্রকাশ্য দিবালোকে বাজারে ঢুকে ব্যবসায়ীদের ওপর এভাবে পিস্তলের ভয় দেখানো হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন এখনো নীরব ভূমিকা পালন করছে। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে এইচ এম হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ বা রিসিভ না করায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Posts

আওয়ামী লীগ

ছাত্রলীগের আবিদকে সঙ্গে নিয়ে ছাত্রদলের আবিদের ‘লীগবিরোধী’ মিছিল

November 12, 2026
জামায়াত

কত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে

November 12, 2026
আওয়ামী লীগ

নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ, নজরদারিতে এসপি, মুঠোফোন জব্দ

November 12, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছাত্রলীগের আবিদকে সঙ্গে নিয়ে ছাত্রদলের আবিদের ‘লীগবিরোধী’ মিছিল

November 12, 2026

‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’

November 12, 2026

কত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে

November 12, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version