Thursday, October 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

তারেক রহমান যেদিন আসবেন, জনতার ভূমিকম্প হবে: বরকতউল্লাহ বুলু

August 25, 2025
A A

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং মধ্যপ্রাচ্য বাংলাদেশিদের চাকরির সুযোগ- এ দুটি কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয় আধুনিক বাংলাদেশের স্থপতি। জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মূর্ত প্রতীক। তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূর্ত প্রতীক। তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবেন সেদিন জনতার ভূমিকম্প হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে রোববার বিকালে ভগবান সরকারি উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পিআর পদ্ধতি নিয়ে বরকতউল্লা বুলু বলেন, পিআর খায় না, পিআর গায়ে মাখে- এ পদ্ধতি জনগণ মানে না, জনগণ চায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে। পি আর দিয়ে নির্বাচন সম্ভব নয়। নির্দিষ্ট তারিখের মধ্যে নির্বাচন দিতে হবে। ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশকে লুটপাটের মহারাজ্য করা হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। নির্বাচিত সরকার ছাড়া এসব টাকা ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই পি আর পদ্ধতি বাদ দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দেন।

তিনি আরও বলেন, যারা একাত্তরের মু‌ক্তি‌যুদ্ধকে স্বীকার ক‌রে না, শহীদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা‌কে স্বীকার ক‌রে না, শহীদ প্রেসি‌ডেন্ট‌কে জিয়াউর রহমান‌কে মু‌ক্তি‌যোদ্ধা হি‌সে‌বে স্বীকার ক‌রে না, তারা ৩০ লক্ষ শহী‌দের রক্ত‌‌ দেয়াকেও স্বীকার ক‌রে না। তা‌দের বাংলা‌দে‌শে ভোট চাওয়ার অধিকার নেই, তা‌দের রাজনী‌তি করার অধিকার নাই। কোনো হাইব্রিড যেন বিএন‌পির নেতা না হ‌তে পা‌রে সে‌জন্য তৃণমূ‌ল নেতাকর্মী‌দের প্রতি আহ্বান জানান তিনি।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জসিম উদ্দিন জসিমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী আমির হোসেনের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল।

সম্মেলন শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাইফুর আলম ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি পদে হাজী জসিম উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিসুল হক ভূঁইয়া রিপন ও শাহজাহান সাজুর নাম ঘোষণা করেন।

Related Posts

আওয়ামী লীগ

আ. লীগের দখলে অর্ধেক, বাকি অর্ধেকে বিএনপিপন্থিদের মার্কেট নির্মাণ

October 22, 2026
বাংলাদেশ

চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেপ্তার

October 22, 2026
বাংলাদেশ

পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছিল, জানালেন ইশরাক

October 22, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

October 22, 2026

আ. লীগের দখলে অর্ধেক, বাকি অর্ধেকে বিএনপিপন্থিদের মার্কেট নির্মাণ

October 22, 2026

আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না’, ধর্ম নিয়ে মুখ খুললেন শাবানা আজমি

October 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version