Thursday, November 26, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

November 26, 2026
A A
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

রাজধানীর গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) গতকাল বুধবার সকালে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় হাজির হন। ওই সময় তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গভবনে আয়োজিত একটি মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশ কর্মকর্তা মাহমুদুর রহমানকে জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেই পরোয়ানা কার্যকর করতেই তিনি বাসায় এসেছেন।

পরে খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় মাহমুদুর রহমান ছাড়াও আসামি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমকে। উল্লেখ্য, ব্যারিস্টার মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান।

মামলায় বাংলাদেশ দণ্ডবিধির মানহানিসংক্রান্ত ৫০০, ৫০১ ও ৫০৫ ধারার পাশাপাশি ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।

তবে এ মামলার কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছে। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের এক আদেশেও স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করা হয়। একই আদেশে মামলার পরবর্তী শুনানির দিন আগামী বছরের ২৭ জানুয়ারি ধার্য করা হয়েছে। অথচ স্থগিত থাকা সেই মামলার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে মাহমুদুর রহমানের বাসায় হাজির হয় পুলিশ। পরোয়ানার নম্বর আর-১৬/২৬, যা ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি করা হয়েছিল।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয়। ২০১০ সাল থেকে রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ, তথ্যপ্রযুক্তি আইনে অপরাধ, আদালত অবমাননা ও মানহানিসহ বিভিন্ন অভিযোগে ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় তাঁর বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসব মামলার কয়েকটিতে আদালতের রায়ও হয় এবং সাজা ভোগ করতে হয় তাঁকে। দীর্ঘ সময় বিনা বিচারে দুই দফায় কারাবন্দি থাকতে হয়েছে মাহমুদুর রহমানকে। সর্বশেষ ২০২৪ সালের জুলাই বিপ্লবের পরও শেখ হাসিনার পুত্রকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে তাঁকে কারাগারে যেতে হয়।

জুলাই বিপ্লবের পর গত ২৮ মাসে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছে। এর মধ্যে রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী। তবে মাহমুদুর রহমান ও আমার দেশ-এর অন্যান্য সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনো নিষ্পত্তি হয়নি। এসব মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির না হলে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হচ্ছে।

Related Posts

আওয়ামী লীগ

ভারতে নিহত সাবেক আওয়ামী এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

November 26, 2026
আওয়ামী লীগ

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াত আটক

November 26, 2026
বাংলাদেশ

সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তা

November 26, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জাতীয় নিরাপত্তায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হতে পারে রাশিয়া: মেদভেদেভ

November 26, 2026

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

November 26, 2026

ভারতে নিহত সাবেক আওয়ামী এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

November 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version