সোমবার, মার্চ ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : মুফতি রেজাউল করিম

তুর্জ খান - তুর্জ খান
আগস্ট ২৬, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কার ও দৃশ্যমান বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছিল। কিন্তু সংস্কার কার্যকর হওয়ার আগেই নির্বাচনের ঘোষণা দিয়েছে। মনে হচ্ছে, কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে। সেই শক্তি থেকে মুক্ত হয়েই বাংলাদেশকে পরিবর্তন করতে হবে।’

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে শরীয়তপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা শাখার আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ‘যে জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠিত হয়, তা ফ্যাসিস্ট চরিত্রের সরকার ছাড়া আর কিছুই নয়। সেই সরকারের আমলে দেশের সম্পদ বিদেশে পাচার হয়, বেগমপাড়া গড়ে ওঠে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছে।

আরওপড়ুন

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন

স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিতে কুরুচিপূর্ণ ফাইল নেম: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম আলোর তীব্র সমালোচনা

তিনি বলেন, ‘১৯৭১ সালে হাজারো মানুষ জীবন দিয়েছে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু আজ আমরা দেখছি—ষড়যন্ত্র, বিদেশি এজেন্ডা বাস্তবায়ন, দুর্নীতি আর লুটপাটে দেশকে নষ্ট করা হচ্ছে। আমাদের পরিবর্তন আনতেই হবে। এজন্য জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।এতে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে, সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, আর কোনো ফ্যাসিস্ট চরিত্রের সরকার প্রতিষ্ঠিত হবে না।’

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, ‘আমরা এই দেশের সন্তান, তাই এর ভালো-মন্দ নিয়ে ভাবার দায়িত্ব আমাদেরই। ফ্যাসিস্ট, চাঁদাবাজ, খুনিদের যেন আর কখনো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা না হয়।’

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা সভাপতি মুহাম্মদ তারেক জামিল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইউসুফ আবরার। এ সময় আরো বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম আজিজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা সভাপতি এসএম আহসান হাবীব, বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ কেরামত আলী, ইসলামী আইনজীবী পরিষদের সেক্রেটারি জেনারেল।

এ ছাড়া শরীয়তপুর-৩ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট হানিফ মিয়া সরদার, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা সভাপতি মুফতি ফেরদৌস আহমেদ, ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সাবেক সভাপতি ও শরীয়তপুর-২ আসনের এমপি প্রার্থী মুফতি ইমরান হোসাইন, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ ফিরোজ আলম ঢালী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মনির হোসাইন, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সভাপতি মাওলানা আলী আজগর ও ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী বক্তব্য দেন।

সম্পর্কিত খবর

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন
প্রধান সংবাদ

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন

মার্চ ১৬, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিতে কুরুচিপূর্ণ ফাইল নেম: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম আলোর তীব্র সমালোচনা
প্রধান সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিতে কুরুচিপূর্ণ ফাইল নেম: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম আলোর তীব্র সমালোচনা

মার্চ ১৬, ২০২৬
মোজতবা খামেনি সুস্থ আছেন এবং সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালন করছেন: আব্বাস আরাঘচি
আন্তর্জাতিক

মোজতবা খামেনি সুস্থ আছেন এবং সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালন করছেন: আব্বাস আরাঘচি

মার্চ ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কাল বিএনপির ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

প্রধানমন্ত্রী দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন আজ

মার্চ ১৬, ২০২৬
সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন

মার্চ ১৬, ২০২৬
জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ গণতন্ত্রের পরিপন্থী: মিয়া গোলাম পরওয়ার

জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ গণতন্ত্রের পরিপন্থী: মিয়া গোলাম পরওয়ার

মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০