Friday, October 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

প্রতিন্দ্বন্দ্বী প্রার্থীকে ‘গুম’ করে সভাপতি হলেন বিএনপি নেতা

August 27, 2025
A A

কুমিল্লার লালমাই উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে শাহজাহান মজুমদার নামে একজন সভাপতি পদপ্রার্থী ছিলেন। তাকে সম্মেলন স্থল থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদ করিম মাসুদকে বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টিএ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে এ ঘটনা ঘটে।

সম্মেলনে অংশ নেওয়া বিএনপির কয়েক নেতাকর্মী বলেন, অপহরণকারীরা সম্মেলনস্থল থেকে সভাপতি প্রার্থী শাহজাহান ও তার প্রস্তাবকারী গোলাম আজম মজুমদার শাহ পরানকে মারধর করে সিএনজিচালি অটোরিকশা ও মোটরসাইকেল যোগে সদর দক্ষিণ উপজেলার পরানপুর এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে সভাপতি প্রার্থীকে একদিকে নিয়ে ‘গুম’ করা হয় এবং প্রস্তাবকারীকে বাগমারা বাজারে নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি জানাজানি হলে অপহরণের সাড়ে ৩ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজাহানকে বাগমারা উত্তর বাজারে সততা ফার্নিচারের সামনে ছেড়ে দেওয়া হয়। পরে তার সমর্থকরা তাকে উদ্ধার করে লাকসামের একটি হাসপাতালে চিকিৎসা দেন।

মুক্তির পর অপহরণের শিকার লালমাই উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী শাহজাহান স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘আমাকে ভোটে পরাজিত করতে পারবে না জেনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদ করিম মাসুদ আমাকে গুম করেছিলেন। এর অংশ হিসেবে তার সমর্থক মহসিন মজুমদার ও ভুলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের নেতৃত্বে যুবদল- ছাত্রদলের কিছু নেতাকর্মী আমাকে সম্মেলন স্থল থেকে অপহরণ করেন। আমাকে পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে তারা। অপহরণকারীদের কাছে একটা ফোন আসলে রাত সাড়ে ৭টায় আমাকে বাগমারায় এনে ছেড়ে দেওয়া হয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি ২৫ বছর ধরে মনির চৌধুরীর সঙ্গে রাজনীতি করি। ২৫ বছর ধরে বিএনপি করি। শুধু গণতান্ত্রিকভাবে সভাপতি পদে ভোট করতে চেয়েছি, এটা কি আমার অপরাধ? আমাকে অপহরণ করে একতরফাভাবে বিনাপ্রতিদ্বন্ধীতায় মাসুদ করিমকে সভাপতি ঘোষণা আমি মানি না। নতুন করে আমি লালমাই উপজেলা সম্মেলন আয়োজনের দাবি জানাই।’

অভিযুক্ত লালমাই উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মাসুদ করিম মাসুদ বলেন, ‘আমি সম্মেলন নিয়ে ব্যস্ত ছিলাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্মেলনে অনুপস্থিত ছিলেন। অপহরণের বিষয়টি সত্য নয়।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গুম করে সভাপতি হয়েছেন মাসুদ করিমÑ এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন আমার দেশ-কে বলেন, ‘অপহরণের বিষয়টি আমার জানা নেই । আমার কাছে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।’

লালমাই থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘সদর দক্ষিণ উপজেলার সুয়াগন্জ টিআই হাই স্কুল অ্যান্ড কলেজের ভেনুতে দুইটি উপজেলার কমিটি হয়েছে । সদর দক্ষিণ এবং লালমাই উপজেলা ‌। অপহরণের বিষয়ে আমার জানা নেই।’

Related Posts

বাংলাদেশ

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা-দখলের অভিযোগ

October 22, 2026
আওয়ামী লীগ

আ. লীগের দখলে অর্ধেক, বাকি অর্ধেকে বিএনপিপন্থিদের মার্কেট নির্মাণ

October 22, 2026
বাংলাদেশ

চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেপ্তার

October 22, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাজেকে ইউপিডিএফের গুলিবর্ষণ, সেনাবাহিনী-পুলিশের সহায়তায় উদ্ধার ৩ হাজার পর্যটক

October 23, 2026

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা-দখলের অভিযোগ

October 22, 2026

সৌদিকে বাদ দিয়ে চার মুসলিম দেশের ‘বদর প্রতিরক্ষা চুক্তি’: ভূরাজনীতিতে নতুন শক্তির উত্থান ও বিশ্লেষকদের মত

October 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version