সোমবার, মার্চ ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন সে জন্য জামায়াত ষড়যন্ত্র করছে: বুলু

তুর্জ খান - তুর্জ খান
আগস্ট ২৮, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, তারেক রহমান যাতে আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে না পারেন সেই জন্য জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। একাত্তরে স্বাধীনতা বিরোধী এই দলটি আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে।

বুধবার বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় জামায়াতকে মুনাফিকের সাথে তুলনা করে বরকত উল্লাহ বুলু বলেন, ১৯৯৬ সালে জামায়াত আওয়ামী লীগের সাথে জোট করে ১৭৩ দিন এই দেশে হরতাল পালন করেছে। ১৯৯৬ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন করে, তারা মাত্র ৩টি সিট পেয়েছে।

১৯৪৭ সালের কথা উল্লেখ করে বুলু বলেন, ১৯৪৭ সালে জামায়াত পাকিস্তানের পক্ষে ভোট দেয় নাই। তারা তখন অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছে। জামায়াত কখনও দেশের পক্ষে থাকে না, তারা সব সময় দেশের বিপক্ষে কাজ করে। আগামী নির্বাচন নিয়েও তারা ষড়যন্ত্রের অংশ হিসাবে পিআর পদ্ধতিকে সামনে নিয়ে এসেছে।

বুলু বলেন, পিআর, টিআর বুঝি না। আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় এই দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি ডক্টর ইউনুছকে ধন্যবাদ জানিয়ে বলেন, ডক্টর ইউনুছ দেশের জনগণের কথা বুঝতে পেরে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দিয়েছেন। আশা করি সেই সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি নির্বাচিত সরকারই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। নির্বাচিত সরকার ছাড়া দেশে সুশাসন আসবে না। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলে আওয়ামী লীগের আমলে দেশের অর্থ পাচারকৃত অর্থ দেশে ফেরত আনতে পারবে বলে তিনি মনে করেন।

আরওপড়ুন

রাজশাহীতে হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

অবিলম্বে ‘সংস্কার পরিষদ’ ঘোষণা এবং রাষ্ট্রপতির অভিশংসন দাবি নাহিদ ইসলামের

বুলু আরো বলেন, খালেদা জিয়ার মতো নেত্রী হয় না। একমাত্র খালেদা জিয়াই দেশের জন্য তার জীবন বিসর্জন দিতে চলেছেন। শেখ হাসিনা খালেদা জিয়াকে জেলে নিয়ে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে। জিয়াউর রহমান ১৯৭১ সালে ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশকে একটি মানচিত্র দিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদা। উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

এ সময় অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী, সিনিয়র যুগ্ম-আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, যুগ্ম-আহবায়ক কাজী রকিবুল আহসান মহব্বত, আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গিয়াস উদ্দিন, নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলালসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য শেষে রাতে জাসাস শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

সম্পর্কিত খবর

রাজশাহীতে হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
বাংলাদেশ

রাজশাহীতে হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

মার্চ ১, ২০২৬
বিএনপি প্রার্থী কাইয়ুমের বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট
বিএনপি

অবিলম্বে ‘সংস্কার পরিষদ’ ঘোষণা এবং রাষ্ট্রপতির অভিশংসন দাবি নাহিদ ইসলামের

মার্চ ১, ২০২৬
কিশোরগঞ্জে যুবদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, নেতাকর্মীদের ক্ষোভ
বাংলাদেশ

কিশোরগঞ্জে যুবদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, নেতাকর্মীদের ক্ষোভ

মার্চ ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ধর্ষণ চেষ্টাকালে পুরুষের যৌনাঙ্গ কেটে দিলেন নারী

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ পরবর্তী হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৪

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ অসুস্থ জামায়াত আমির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের জঘন্য লঙ্ঘন: পুতিন

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের জঘন্য লঙ্ঘন: পুতিন

মার্চ ২, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান: লারিজানি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান: লারিজানি

মার্চ ২, ২০২৬
ধর্ষণ চেষ্টাকালে পুরুষের যৌনাঙ্গ কেটে দিলেন নারী

ধর্ষণ চেষ্টাকালে পুরুষের যৌনাঙ্গ কেটে দিলেন নারী

মার্চ ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০