সোমবার, মার্চ ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনীর প্রধান

তুর্জ খান - তুর্জ খান
আগস্ট ২৮, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

চীন সফর শেষে বুধবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরেছেন। সফরে তিনি People’s Liberation Army (PLA) এর স্থল বাহিনীর Political Commissar General Chen Hui সহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

গত ২২ আগস্ট সেনাবাহিনী প্রধান PLA এর সদর দপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরবর্তীতে, সেনাবাহিনী প্রধান PLA এর স্থল বাহিনীর Political Commissar General Chen Hui এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও, বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতিতে চীন কর্তৃক প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি আলোচনা করা হয়।

গত ২৩ আগস্ট সেনাবাহিনী প্রধান চীনের NORINCO গ্রুপের প্রেসিডেন্ট Chen Defang এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রচলিত NORINCO গ্রুপ-এর বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামাদির আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণের বিষয়ও উক্ত বৈঠকে আলোচিত হয়। এছাড়াও, সেনাবাহিনী প্রধান PLA এর Academy of Armoured Forces এর বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধাদিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন। উল্লেখ্য যে, আন্তর্জাতিক মানের উক্ত একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা কারিগরি প্রশিক্ষণ নিয়ে থাকেন।

আরওপড়ুন

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন

স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিতে কুরুচিপূর্ণ ফাইল নেম: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম আলোর তীব্র সমালোচনা

সফরকালে সেনাবাহিনী প্রধান বেইজিং ও শিয়াং এ অবস্থিত NORINCO Group এর বিভিন্ন কারখানা ও গবেষণা কেন্দ্র, China Aerospace Long-March International Co Ltd এবং Aisheng UAV Factory সহ অন্যান্য আধুনিক অস্ত্র ও গোলা বারুদ তৈরীর কারখানা পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট সেনাবাহিনী প্রধান সরকারি সফরে চীন গমন করেন।

সম্পর্কিত খবর

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন
প্রধান সংবাদ

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন

মার্চ ১৬, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিতে কুরুচিপূর্ণ ফাইল নেম: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম আলোর তীব্র সমালোচনা
প্রধান সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিতে কুরুচিপূর্ণ ফাইল নেম: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম আলোর তীব্র সমালোচনা

মার্চ ১৬, ২০২৬
মোজতবা খামেনি সুস্থ আছেন এবং সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালন করছেন: আব্বাস আরাঘচি
আন্তর্জাতিক

মোজতবা খামেনি সুস্থ আছেন এবং সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালন করছেন: আব্বাস আরাঘচি

মার্চ ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কাল বিএনপির ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

প্রধানমন্ত্রী দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন আজ

মার্চ ১৬, ২০২৬
সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন

মার্চ ১৬, ২০২৬
জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ গণতন্ত্রের পরিপন্থী: মিয়া গোলাম পরওয়ার

জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ গণতন্ত্রের পরিপন্থী: মিয়া গোলাম পরওয়ার

মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০