সোমবার, মার্চ ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

ফকিন্নি বলার পরে হাসনাতকে উপহার পাঠালেন রুমিন

তুর্জ খান - তুর্জ খান
আগস্ট ৩১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বিএনপির নেত্রী রুমিন ফারহানার সঙ্গে একটি বিষয়ে মনোমালিন্য হয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘উনি ওনার লোক পাঠিয়েছেন যে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কি না। আমাদের জন্য উনি কিছু উপহার পাঠিয়েছেন। এটা আমাদের জন্য পজিটিভ বার্তা। আমাদের অবশ্যই ওয়েলকাম জানানো উচিত।’

গতকাল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ ব্যানারে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এনসিপির এই নেতা। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ উঠান বৈঠকের আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের এখন বলা হয় নির্বাচনবিরোধী। বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে। আমরা নির্বাচনসহ আরও দুটি বিষয়ের জন্য কথা বলছি। আমরা বলছি আমাদের নির্বাচন লাগবে, আমার সংস্কারও লাগবে, বিচারও লাগবে।’

সংস্কারের বিষয়টি খুবই ‘বেসিক’ মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই যে পুলিশ ভাই আমারে বিনা বিচারে, বিনা মামলায় আমাকে যে ঘর থেকে উঠায়া নিয়ে যাবে না, এর ফয়সালা কি হয়েছে? পুলিশ যে আমাকে বাসা থেকে উঠাইয়া নিয়ে যাবে, আমার পরিবারকে অবগত করবে, এর ফয়সালা কি এখন পর্যন্ত হয়েছে? হয় নাই তো।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখি যে মাইক দিয়ে বলে, যদি ধানের শীষ প্রতীক না থাকে, প্রয়োজনে আমরাই নিজেরাই ব্যালট বাক্স ছাপাব। আমি বলছি না, এটা একটা রাজনৈতিক দলের অবস্থা। বলছি, একটা রাজনৈতিক দলের অনেকের মনস্তাত্ত্বিক অবস্থা এ রকম। এটা যে সবাই ধারণ করে, তা আমরা বিশ্বাস করতে চাই না।’

আরওপড়ুন

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র

রাজশাহীতে হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘নুর ভাইয়ের (নুরুল হক নুর) ওপর যে আক্রমণটা হয়েছে, এটা আমাদের জন্য একটা মেসেজ। তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। ওনাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে, যদি আমরা নিয়ম চেঞ্জ না করতে পারি। নুর ভাইয়ের যে পরিণতি হয়েছে, একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে, যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল, আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে, যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার; এটার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বৈঠকে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম, মো. আতাউল্লাহ, বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।

সম্পর্কিত খবর

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র
আন্তর্জাতিক

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র

মার্চ ১, ২০২৬
রাজশাহীতে হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
বাংলাদেশ

রাজশাহীতে হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

মার্চ ১, ২০২৬
বিএনপি প্রার্থী কাইয়ুমের বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট
বিএনপি

অবিলম্বে ‘সংস্কার পরিষদ’ ঘোষণা এবং রাষ্ট্রপতির অভিশংসন দাবি নাহিদ ইসলামের

মার্চ ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ধর্ষণ চেষ্টাকালে পুরুষের যৌনাঙ্গ কেটে দিলেন নারী

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ পরবর্তী হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৪

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ অসুস্থ জামায়াত আমির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদাবাজদের ছুরিকাঘাতে প্রাণ গেল বগুড়ার আলেম মাওলানা সাইফুল ইসলামের

চাঁদাবাজদের ছুরিকাঘাতে প্রাণ গেল বগুড়ার আলেম মাওলানা সাইফুল ইসলামের

মার্চ ২, ২০২৬
গরু ছাড়াই ঢাবি হল ইফতার, ফেসবুকে প্রশ্ন তুললেন ডাকসু নেতা

গরু ছাড়াই ঢাবি হল ইফতার, ফেসবুকে প্রশ্ন তুললেন ডাকসু নেতা

মার্চ ২, ২০২৬
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের জঘন্য লঙ্ঘন: পুতিন

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের জঘন্য লঙ্ঘন: পুতিন

মার্চ ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০