রবিবার, মার্চ ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ভারতের ২১টি বিমানবন্দর বন্ধ ঘোষণা

৫ শতাধিক ফ্লাইট বাতিল

হাসান রূহী - হাসান রূহী
মে ৮, ২০২৫
A A
ভারতের ২১টি বিমানবন্দর বন্ধ ঘোষণা
Share on FacebookShare on Twitter

ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের অন্তত ২১টি বিমানবন্দর আগামী ১০ মে ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘোষণা দেওয়া হয়।

ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু পত্রিকার হাতে আসা একটি নোটিশ টু এয়ারম্যান -এ জানানো হয়েছে, এই বিমানবন্দরগুলো ১০ মে সকাল পর্যন্ত সাময়িকভাবে ফ্লাইট চলাচলের বাইরে থাকবে।

এই তালিকায় জম্মু-কাশ্মীর ও লেহ-এর পাশাপাশি পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান এবং গুজরাট রাজ্যের একাধিক বিমানবন্দর অন্তর্ভুক্ত রয়েছে। এতে ভারতের অভ্যন্তরীণ রুটে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে দেশটির এয়ারলাইন্সগুলো।

এনওটিএএম অনুযায়ী, জম্মু ও শ্রীনগর (জম্মু-কাশ্মীর), লেহ; অমৃতসর, চণ্ডীগড়, পাতিয়ালা, হালওয়ারা (পাঞ্জাব); শিমলা ও ধরমশালা (হিমাচল প্রদেশ); যোধপুর, বিকানের, জয়সলমের, কিশনগড় (রাজস্থান); এবং ভূজ, জামনগর, রাজকোট, মুন্দ্রা, পোরবন্দর, কান্ডলা, কেশোদ (গুজরাট) বিমানবন্দরগুলোর কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও গোয়ালিয়র ও হিন্দন বিমানবন্দরেও ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে বলে এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছে বিভিন্ন এয়ারলাইন্স।

উল্লেখ্য, এই বিমানবন্দরগুলোর অনেকগুলোই ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথভাবে ব্যবহার করে বেসামরিক বিমান সংস্থাগুলো।

ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, তারা ১০ মে সকাল ৫টা ২৯ মিনিট পর্যন্ত ১১টি বিমানবন্দরের ১৬৫টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। এয়ার ইন্ডিয়াও ৯টি বিমানবন্দরে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বন্ধ করেছে অমৃতসর, গোয়ালিয়র, জম্মু, শ্রীনগর এবং হিন্দনের ফ্লাইট।

স্পাইসজেট বাতিল করেছে লেহ, শ্রীনগর, জম্মু, ধরমশালা, কান্ডলা ও অমৃতসরের ফ্লাইট। আকাসা এয়ার জানিয়েছে, তারা ৯ মে পর্যন্ত শ্রীনগরের সব ফ্লাইট বাতিল করেছে।

আরওপড়ুন

কঠোর আঘাত অব্যাহত রাখবে ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে হামলা, নিহত ৯

বিমান হামলার পর থেকে ভারত ও পাকিস্তানে প্রায় সাড়ে ৫০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ ও ভারতের প্রায় ৩ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে। তবে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, দেশের সব বিমানবন্দর পুরোপুরি সচল রয়েছে এবং দেশের আকাশসীমা উন্মুক্ত ও বেসামরিক বিমান চলাচলের জন্য নিরাপদ রয়েছে। পাশাপাশি এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের বেপরোয়া ও উসকানিমূলক পদক্ষেপের কারণে বেসামরিক বিমান চলাচল নিরাপত্তায় গুরুতর ঝুঁকির বিষয়টি পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থাকে (আইসিএও) জানিয়েছে।

 

দ্য হিন্দু

সম্পর্কিত খবর

কঠোর আঘাত অব্যাহত রাখবে ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আন্তর্জাতিক

কঠোর আঘাত অব্যাহত রাখবে ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

মার্চ ১, ২০২৬
খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে হামলা, নিহত ৯
আন্তর্জাতিক

খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে হামলা, নিহত ৯

মার্চ ১, ২০২৬
ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১১৮
আন্তর্জাতিক

ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৪৮

মার্চ ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • দিল্লিতে মাহদীর সঙ্গে হোটেলে থাকা ওই নারীর বিষয়ে যা জানা গেল

    দিল্লিতে মাহদীর সঙ্গে হোটেলে থাকা ওই নারীর বিষয়ে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ পরবর্তী হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৪

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ অসুস্থ জামায়াত আমির

    0 shares
    Share 0 Tweet 0
  • উন্মুক্ত ওয়াইফাই এড়িয়ে চলুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গণআন্দোলনে পুলিশ হত্যার বিচার হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গণআন্দোলনে পুলিশ হত্যার বিচার হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ১, ২০২৬
সংসদের প্রথম অধিবেশন ১৩৩ অধ্যাদেশ উত্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশন ১৩৩ অধ্যাদেশ উত্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ১, ২০২৬
অপহরণের ছায়া: রাজশাহীতে নিখোঁজ প্রধান আসামি

অপহরণের ছায়া: রাজশাহীতে নিখোঁজ প্রধান আসামি

মার্চ ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০