মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

আওয়ামী মার্কা নির্বাচন ঠেকাতে উদ্যোগ নিয়েছে ইসি

সেপ্টেম্বর ৫, ২০২৫
A A
সংসদ নির্বাচন সামনে রেখে ইসির ৪২ দফা উদ্যোগ
Share on FacebookShare on Twitter

অতীতে আইন থাকা সত্ত্বেও তার যথাযথ প্রয়োগ না হওয়ায় একাধিক নির্বাচনে কারচুপি ও জালিয়াতির ঘটনা ঘটেছে। ওইসব নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারাই অনেক সময় সহায়ক ভূমিকা পালন করেছেন। এতে নির্বাচন কমিশনের (ইসি) সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এখন সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পাতানো নির্বাচন রোধে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যেই কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

সম্প্রতি নির্বাচন ভবনে “নির্বাচনি আইন ও আচরণবিধি বাস্তবায়নের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে অতীতের নানা অভিজ্ঞতা তুলে ধরে কর্মকর্তারা বলেন, আগের কয়েকটি নির্বাচন জালিয়াতির দৃষ্টান্ত হয়ে আছে। বিশেষ করে সাবেক সিইসি কেএম নুরুল হুদার অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে বিরোধীরা ‘নিশিরাতের ভোট’ বলে আখ্যায়িত করে। এমন অভিজ্ঞতা পুনরাবৃত্তি ঠেকাতে এবার ইসি কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

কর্মশালায় উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, আচরণবিধি যথাযথভাবে মানা গেলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে, ভোটাররা নিরাপদ বোধ করবেন এবং ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। কিন্তু অতীতে আইন প্রয়োগে শিথিলতা, ক্ষমতাসীনদের প্রভাব এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে নির্বাচন নিয়ে জনগণের আস্থা হারিয়ে গেছে। এর ফলেই ভোটার উপস্থিতি কমেছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ তৈরি করা।

কর্মশালায় আরও বলা হয়, আইন থাকলেও তার প্রয়োগে দুর্বলতা আছে। ফলে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে উত্তরণের জন্য বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • মাঠপর্যায়ে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া,

  • আচরণবিধি ভঙ্গের ঘটনায় জেলা প্রশাসন, রিটার্নিং অফিসার বা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা,

  • নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটদের দায়িত্বে সুনির্দিষ্ট নির্দেশনা ও পর্যাপ্ত সংখ্যা নিশ্চিত করা,

  • রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা,

  • এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা দেওয়া।

অংশগ্রহণকারী কর্মকর্তাদের অনেকে স্বীকার করেছেন, দায়িত্বে অবহেলা, প্রভাবশালীদের বিরাগভাজন হওয়ার ভয়ে নিষ্ক্রিয়তা এবং সমন্বয়ের অভাবের কারণে অতীতে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়েছে। তবে এবার এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত উদ্যোগ নিতে ইসি দৃঢ়প্রতিজ্ঞ।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বুধবার ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে লেনদেন বন্ধ

জুন ৩০, ২০২৬
জামায়াত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

জুন ৩০, ২০২৬
বাংলাদেশ

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানার আহ্বান তথ্য উপদেষ্টার

জুন ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

জুন ৩০, ২০২৬

বিনিয়োগের নামে একশ’ কোটি ডলারের প্রতারণা, ৩০ বছরের জেল চীনা ধনকুবেরের

জুন ৩০, ২০২৬

বুধবার ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে লেনদেন বন্ধ

জুন ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version