সোমবার, মার্চ ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

গ্রাফিতি মুছে ফেলা নিয়ে ব্যাখ্যা দিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক

তুর্জ খান - তুর্জ খান
সেপ্টেম্বর ৫, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জুলাই অভ্যুত্থান ঘিরে ময়মনসিংহ নগরীর বিভিন্ন দেয়ালের মতো জেলা প্রশাসকের সরকারি বাসভবনের সীমানা প্রাচীরেও আঁকা হয়েছিল গ্রাফিতি। তবে সংস্কার কাজের সময় সেসব গ্রাফিতি মুছে ফেলা হলে সমালোচনা শুরু হয় এবং অনেকে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মুফিদুল আলম।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, গত ৫ আগস্ট জেলা প্রশাসকের বাংলো, সীমানা প্রাচীর, বাসভবন, ভবনের গেইট এবং পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ প্রচেষ্টার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া যায়। ওই বরাদ্দের অর্থ দিয়ে ভবন ও দেয়াল মেরামত, চারপাশে কাঁটাতারের বেড়া বসানোসহ নানা সংস্কার কার্যক্রম চলছে।

তিনি উল্লেখ করেন, ‘এই জীর্ণশীর্ণ দেয়ালের মধ্যে কিছু গ্রাফিতি ছিল। এগুলো রেখে সংস্কার কাজ করা সম্ভব ছিল না। গণপূর্ত অধিদফতর জানিয়েছে, কাজের সময় দেয়ালে সিমেন্টের আঁচড় পড়ায় গ্রাফিতির কিছু অংশ নষ্ট হয়েছে। এতে কিছুটা বেমানান লাগছিল। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।’

আরওপড়ুন

বিএনপির এমপিকে ৩০ পার্সেন্ট দিতে অস্বীকৃতি, সন্ত্রাস বিরোধী আইনে আটক ইউপি চেয়ারম্যান

প্রয়োজনীয়তা বিবেচনা না করে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় নয়: শিক্ষামন্ত্রী

পোস্টে আরও বলা হয়, ভবনের নিরাপত্তার স্বার্থে দেয়াল উঁচু করা হয়েছে এবং কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে। কাজ শেষ হওয়ার পর পূর্বের চেয়েও সুন্দরভাবে নতুন গ্রাফিতি আঁকানো হবে বলে আশ্বস্ত করেন জেলা প্রশাসক।

তিনি স্পষ্ট করে বলেন, ‘এই নির্মাণ ও সংস্কার কার্যক্রম সম্পূর্ণভাবে পরিচালনা করছে গণপূর্ত অধিদফতর, ময়মনসিংহ। ঠিকাদার নিয়োগও করেছে তারা। জেলা প্রশাসকের কোনো সম্পৃক্ততা নেই।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘আমি নিজেও ২৪’কে ধারণ করি ও লালন করি। ২৪-এর আদর্শকে সমুন্নত রাখতে চাই। এর পরিপন্থি কোনো কাজ আমার দ্বারা হবে না এ ব্যাপারে সবাইকে আশ্বস্ত করতে চাই।’

সম্পর্কিত খবর

এমপি সাহেবের ৩০ শতাংশ বুঝাইয়া দিছেন: ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা
বাংলাদেশ

বিএনপির এমপিকে ৩০ পার্সেন্ট দিতে অস্বীকৃতি, সন্ত্রাস বিরোধী আইনে আটক ইউপি চেয়ারম্যান

মার্চ ১৬, ২০২৬
প্রয়োজনীয়তা বিবেচনা না করে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় নয়: শিক্ষামন্ত্রী
বাংলাদেশ

প্রয়োজনীয়তা বিবেচনা না করে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় নয়: শিক্ষামন্ত্রী

মার্চ ১৬, ২০২৬
এমপি সাহেবের ৩০ শতাংশ বুঝাইয়া দিছেন: ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা
বাংলাদেশ

এমপি সাহেবের ৩০ শতাংশ বুঝাইয়া দিছেন: ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা

মার্চ ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের নিশানায় মার্কিন রাডার: ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় নতুন দুর্বলতা

ইরানের নিশানায় মার্কিন রাডার: ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় নতুন দুর্বলতা

মার্চ ১৬, ২০২৬
এমপি সাহেবের ৩০ শতাংশ বুঝাইয়া দিছেন: ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা

বিএনপির এমপিকে ৩০ পার্সেন্ট দিতে অস্বীকৃতি, সন্ত্রাস বিরোধী আইনে আটক ইউপি চেয়ারম্যান

মার্চ ১৬, ২০২৬
প্রয়োজনীয়তা বিবেচনা না করে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় নয়: শিক্ষামন্ত্রী

প্রয়োজনীয়তা বিবেচনা না করে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় নয়: শিক্ষামন্ত্রী

মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০